২৩ বছর বয়সী জাস্টিন বিবারের সঙ্গে আবারও সম্পর্কে ফিরে গেছেন ২৫ বছরের সেলেনা গোমেজ। সম্প্রতি ‘থ্যাংকস গিভিং’ এ একসঙ্গে সময় কাটাতে না পারলেও, সামনের কোন উৎসব বিবারকে ছাড়া আর আনন্দ করতে চান না সেলেনা। তাই বড়দিনে জাস্টিনকে পাশে চান তিনি।
২০১৪ তে হঠাৎ করেই বিবার-সেলেনার বিচ্ছেদের খবরে হতাশ হয়েছিলেন ভক্তরা। ভাঙা সম্পর্ক জোড়া লাগার পর এখন খুব সাবধানে পা ফেলছেন সেলেনা। সচেতন ভাবেই পুরনো সম্পর্ককে নতুন করে গড়ার চেষ্টা করছেন সেলেনা-বিবার দুজনই।
সেলেনার কাছে পরিবারই সব। বড়দিনে পরিবারের সাথে থাকার সুযোগ কখনও হাতছাড়া করেন না। আবার জাস্টিনকে ছাড়াও বড়দিন উদযাপনে রাজি নন তিনি। তাই সেলেনা চাচ্ছেন জাস্টিন তার পরিবারের সাথে এবারের বড়দিন পালন করুক। আর এ ব্যাপারে নিজের পরিবারের কারও কোন অভিযোগ থাকবে না বলেই আশাবাদী এই মার্কিন তারকা।


