ব্লগার, ধর্মনিরপেক্ষতা এবং মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় ‘মুক্তচিন্তা আন্দোলন’ নামে নতুন আন্দোলনের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। বাংলাদেশের সকল প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক, ছাত্র-যুব-পেশাজীবী, নারী ও শ্রমিক সংগঠনসহ প্রগতিশীল সকল ব্যক্তিকে নিয়ে নতুন এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়েছে।
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার বিচারের দাবীতে আয়োজিত ‘নাগরিক শোক সমাবেশ থেকে নিহত এ বছর ফেব্রুয়ারিতে নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বাবা ড. অজয় রায়কে প্রধান উপদেষ্টা করে এই আন্দোলনের ডাক দেয়া হয়েছে।
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) স্মরণে শুক্রবার ১৪ আগস্ট বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চ আয়োজিত নাগরিক শোক সমাবেশ থেকে সংগঠনের মুখপাত্র ইমরান এইচ সরকার এই ঘোষণা দেন।
আগামী ২৮ আগস্ট শাহবাগের প্রজন্ম চত্বরে “মুক্তচিন্তা আন্দোলন” এর উদ্যোগে জনসমাবেশ আয়োজিত হবে। ২৮ আগস্টের জনসমাবেশ থেকে পরবর্তী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।






