চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট নিয়ে দুশ্চিন্তায় এশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়টি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতায় বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা এখন চীনসহ এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশগুলোর।

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর কয়েক বছরের মধ্যে তা বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করছেন চীনের অর্থমন্ত্রী লু জিবাই। তিনি বলেন, ব্রেক্সিটের ফলাফল এখনই খুব একটা পরিষ্কার নয়, তবে বছর খানেকের মধ্যেই সেটি স্পষ্ট বোঝা যাবে।

আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বিপর্যয়ও দেখা দিতে পারে বলে মন্তব্য করেন চীনের অর্থমন্ত্রী। তিনি গত শুক্রবার বিশ্বের মুদ্রাবাজারে এর প্রভাব উল্লেখ করেন এবং মন্দাভাব দ্রুত কাটিয়ে ওঠার আশা করেন।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্য হুয়াং ইয়াইপিং বলেন, ব্রেক্সিট বিশ্বায়ন প্রক্রিয়াকে ওলট-পালট করে দিতে পারে, যা চীনের জন্যও খুবই খারাপ হবে।

ব্রিটেনে সরাসরি বিদেশি বিনিয়োগে গত বছর চীনের অবদান ছিল ৩শ’ ৩ কোটি ডলারের।

গত অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিটেন সফরে যান। এ সময় দু’দেশের মধ্যে ৪ হাজার কোটি মার্কিন ডলারের চুক্তি সই হয়।

Reneta

ব্রেক্সিট-এর ফলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা নিয়ে সাউথ কোরিয়ার একজন কর্মকর্তাও আশঙ্কা প্রকাশ করেছেন। এ নিয়ে জাপানের ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় এক নেতা বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় টোকিও প্রস্তুত।

এমন পরিস্থিতির মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লন্ডন সফরে যাচ্ছেন।

অন্যদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পর বিরোধী লেবার পার্টিতেও যখন চলছে ভাঙ্গন, তখন লেবার নেতা জেরেমি করবিন বলছেন, তিনি নেতৃত্ব ধরে রাখার চ্যালেঞ্জ নিতে তৈরি। নতুন নেতৃত্বের প্রয়োজনে আবারও নির্বাচন হলে সেখানে তিনি লড়বেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার ছায়া মন্ত্রিসভা পুনর্গঠিত করবেন বলে জানিয়েছেন করবিন। এরই মধ্যে তার ১১জন ছায়ামন্ত্রী পদত্যাগ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউব্রিটেনে গণভোটব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

আগস্ট ৭, ২০২৬

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT