চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টে আবারও হারলেন টেরেসা মে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট চুক্তি ব্যর্থ

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ বা ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী টেরেসা মে’র খসড়া চুক্তি তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ পার্লামেন্ট।

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে চুক্তিটির পক্ষে ২৮৬ এবং বিপক্ষে ৩৪৪টি ভোট পড়ে। এর আগে ব্রিটেনকে ইইউ সময় বেঁধে দিয়েছিল; যদি চুক্তির ভিত্তিতে ইইউ ত্যাগ করতে হয় তাহলে ২৯ মে’র মধ্যেই সেটা পার্লামেন্টে পাস করাতে হবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, আবারও চুক্তি পাসে ব্যর্থ হওয়ায় এখন ব্রিটেনকে হয়তো কোনো চুক্তি ছাড়াই ১২ এপ্রিল ইইউ ত্যাগ করতে হবে।

টেরেসা মে বলছেন, যুক্তরাজ্যকে এখন সামনে এগোনোর জন্য একটা বিকল্প উপায় বের করতে হবে। কিন্তু এটাও বলেছেন, এখন ইইউ নির্বাচনে যুক্তরাজ্যের অংশ নেয়াও ‘প্রায় অনিবার্য’ হয়ে গেল।

বিশেষজ্ঞ এবং ব্রেক্সিট বিরোধীদের আশঙ্কা, এর ফলে ব্রিটেনের অর্থনীতি গুরুতর ক্ষতির মুখে পড়তে পারে। লেবার পার্টি প্রধান জেরেমি করবিন বলেছেন, হয় এই চুক্তি পাল্টাতে হবে, নয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

এদিকে তৃতীয়বারের মতো প্রস্তাব বাতিল হওয়ায় ব্রেক্সিট বিলম্বিত হওয়ার প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নেমেছে যুক্তরাজ্যের হাজারো ব্রেক্সিট সমর্থক। শুক্রবার স্থানীয় সময় রাতে খসড়া চুক্তিটি ভোটে হারার পর থেকে এই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা মিছিল করতে করতে পার্লামেন্ট ভবনের সামনের সড়কে অবস্থান নেয়ায় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনো থেকে থেকে আন্দোলন চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)টেরেসা মেব্রেক্সিটযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT