চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিজ ভেঙ্গে ভেসে গেলো তিন তিনটি প্রাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
বন্যা

একই পরিবারের তিনজন মানুষ। এক নারী, এক বাচ্চা মেয়ে আর এক পুরুষ। প্রায় ভাঙতে বসা ব্রিজের উপর দিয়ে দৌড়ে পার হচ্ছিলেন। নিচে তীব্রভাবে বহমান বন্যার তোড়। ব্রিজের প্রায় শেষপ্রান্তে তিনটি মানুষ। তখনই হুট করেই ভেঙে পরলো ব্রিজ। আর ভেসে গেলো তিনটি প্রাণ।

ঘটনাটি ভারতের বিহারের। সেই ঘটনারই ভিডিও ফেসবুকে ভাইরাল। ব্রিজের দুই পাশে দাঁড়ানো মানুষগুলো অসহায় দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে পুরো ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখলেন, কিন্তু কিছুই করতে পারলেন না।

অনেকেই এই ভিডিওটি বাংলাদেশের বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। আদতে পাটনা থেকে ৫ কিলোমিটার দূরে বিহারের আরারিয়া জেলায় এই দুর্ঘটনা ঘটে।

এবারের বন্যায় বিহারে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫৩ জন। তার মধ্যে আরারিয়া জেলায় মৃতের সংখ্যা ৩০। বন্যায় সেখানেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরপরে ওয়েস্ট চ্যামপারান, যেখানে ২৩ জন মারা গেছেন। আর সীতামারহিতে প্রাণ হারিয়েছেন ১৩ জন।

ভারতের ১৭ জেলার কয়েক হাজার পঞ্চায়েতের এক কোটির বেশি নুষ বন্যায় কবলিত। সেখানকার আবহাওয়া অফিস বলছে, রোববারও পাটনা, গয়া, ভাগলপুর ও পুর্নিয়া এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ক্রমাগত বৃষ্টিতে নদীর পানি বেড়ে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে ভারতের উত্তর প্রদেশে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যাবন্যা ২০১৭ভারতে বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT