চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে কারাগারে ভয়াবহ দাঙ্গায় অর্ধশতাধিক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৯
আন্তর্জাতিক
A A
ব্রাজিল-কারাগারে সংঘাত-নিহত

ব্রাজিলের উত্তরাঞ্চলের কয়েকটি কারাগারে এক রাতের মধ্যে অন্তত ৪০ কারাবন্দীকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

এর একদিন আগেই কারাগারগুলোতে দলীয় সংঘাত ও দাঙ্গায় ১৫ কয়েদি নিহত হয়েছিল।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনের হত্যাকাণ্ডগুলো সংঘর্ষের কারণে হলেও রোববার রাতে ওই ৪০ জনের বেশি কয়েদির মৃত্যু শ্বাসরোধে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কারা কর্মকর্তারা জানান, ব্রাজিলের আমাজনাস প্রদেশের রাজধানী মানাউসে অবস্থিত ৪টি কারাগারের কর্মীরা প্রতিদিনকার রুটিন পরিদর্শনের সময় মৃতদেহগুলো দেখতে পায়।

বেশিরভাগ মৃতদেহই পাওয়া গেছে মানাউসের কাছে অবস্থিত অ্যান্তোনিও ত্রিনদাদে ইনস্টিটিউটে। এছাড়াও পুরাকেকারা কারাগার এবং দু’টো প্রাদেশিক ডিটেনশন ফ্যাসিলিটিতে মরদেহ আবিষ্কার হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Reneta

স্থানীয় গভর্নর উইলসন লিমা উদ্ভূত পরিস্থিতিকে ‘সংকটপূর্ণ’ উল্লেখ করে জানিয়েছেন, রোববারের সংঘর্ষ এবং নিহতের ঘটনার পর শুরু হওয়া তদন্তটির সময়সীমা সোমবারের মৃত্যুর ঘটনা অনুসন্ধানের উদ্দেশ্যে বাড়ানো হয়েছে।ব্রাজিল-কারাগারে সংঘাত-নিহত

রোববার আমাজনাসের আনিসিও জবিম পেনিটেনশিয়ারি কমপ্লেক্সে দাঙ্গা-সংঘাত ছড়িয়ে পড়ে। কারাগারের কর্মকর্তারা জানান, কারাবন্দীরা কেউ ছিলে-কেটে ধারালো বানানো টুথব্রাশ দিয়ে আঘাত করে, আবার কেউ শ্বাসরোধ করে একে অপরকে হত্যা করেছে।

এ ঘটনায় আহতও হয়েছে অনেকে। পরে সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের পরই এর কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিলব্রাজিল কারাগারে দাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT