চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠে ফেভারিট হিসেবে শুরু করা ব্রাজিলই কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরেছে। পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।

রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে রোববার রাতে এভারটনের গোলে শুরু। পরে গ্যাব্রিয়েল জেসাস ও রিচার্লিশনের গোলে জয় তুলে নেয় টিটের ব্রাজিল। পেরুর সান্ত্বনার গোলটি পেনাল্টি থেকে, হোসে পাওলো গুয়েররোর।

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের শিরোপা ব্রাজিল এই নিয়ে ৯ বার জিতল। ২০০৭ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে এলো শেষ ট্রফিটি। একযুগ আগে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা জিতেছিল সাম্বার দেশ।

সেইসঙ্গে ঘরের মাঠে কোপা আমেরিকায় পাঁচে পাঁচ করে দেখা ব্রাজিল। এই নিয়ে পাঁচবার কোপা আয়োজন করে প্রতিবারই শিরোপা রেখে দিল ব্রাজিল।

ঐতিহাসিক মারাকানায় এদিন হিরো থেকে একটুর জন্য ভিলেন হতে যাচ্ছিলেন গ্যাব্রিয়েল জেসাস! সেটি হয়নি। একটি গোল করে, আরেকটি করিয়ে নায়ক ম্যানসিটি তারকাই।

ম্যাচের ১৫তম মিনিটেই লিড নেয় ব্রাজিল। জেসাসের বাড়িয়ে দেয়া বলে এভারটনের শট জাল খুঁজে নিলে উৎসবে মেতে ওঠে স্বাগতিক দর্শকরা।

Reneta

বিরতির এক মিনিট আগে ব্রাজিলকে হতাশ করে সমতায় ফেরে পেরু। ডি-বক্সের ভেতরে থিয়াগো সিলভার হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি গুয়েরেরো।

পেরুর সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্থারের পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে জেসাস লক্ষ্যে জড়ালে ব্রাজিল ২-১ গোলের লিড নিয়েই পানি পানে যায়।

মধ্যবিরতির পর খেলার ৭০তম মিনিটে পেরুভিয়ান ডিফেন্ডার কার্লোস সামব্রানোকে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখে জেসাস মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় ব্রাজিল। সেই সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি পেরু।

উল্টো যোগ করা সময়ে আরেকটি গোল হজম করে গ্রুপপর্বে ব্রাজিলের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়া পেরু। ডিফেন্ডার সামব্রানো ব্রাজিলিয়ান তারকা এভারটনকে বক্সের ভেতর ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পটকিক থেকে গোল করে শিরোপা জয় নিশ্চিত করেন রিচার্লিশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯ব্রাজিল-পেরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

কিম জং উন নিহত হলেই পারমাণবিক হামলা, নতুন নীতিতে নর্থ কোরিয়া

মে ৯, ২০২৬

বড় সম্ভাবনা জাগিয়ে ৪১৩ রানে থামল বাংলাদেশ

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপির যুগ শুরু: মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

মে ৯, ২০২৬

‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা মানবিক সংকট সৃষ্টি করতে পারে’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT