চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল মিডিয়ায় ‘স্বার্থপর’ নেইমারের মুণ্ডপাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ শুরুর আগে সবচেয়ে সম্ভাবনাময় তারকা হিসাবে যাকে দলের নিউক্লিয়াস বলা হয়েছিল, সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করার পর সেই নেইমারেরই মুণ্ডপাত করছে ব্রাজিল মিডিয়া। পিএসজি তারকাকে ‘স্বার্থপর’ বলার সঙ্গে তার পারফরম্যান্সকে উল্লেখ করা হয়েছে ‘সম্পূর্ণ একটা বিপর্যয়’ হিসেবে।

দারুণ শুরুর পর ফিলিপে কৌতিনহোর অসাধারণ এক গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু শেষপর্যন্ত সুইসদের সঙ্গে ড্র করে ফিরতে হয় সেলেসাওদের। ব্রাজিল মিডিয়ার ভাষায়, এমন ম্যাচে প্রায় নিষ্প্রভ ছিলেন নেইমার।

ইএসপিএন ব্রাজিল তাদের শিরোনাম করেছে, ‘নেইমার ছিলেন সম্পূর্ণ বিপর্যস্ত’।

ওই প্রতিবেদনে ইএসপিএন ব্রাজিলের প্রধান আর্নালল্ডো রিবেরিও বলেছেন, ‘তার(নেইমার) খেলা গ্রহণযোগ্য ছিল না। তাকে বদল করা উচিত ছিল। ব্রাজিল একটি ভালো দল এবং সমস্যা থেকে নিজেদের বের করে আনার সামর্থ্যও আছে তাদের। কিন্তু নেইমার একাই ম্যাচ জেতাতে চায়। এতেই তিনি ব্যর্থ।’

আরেকটু সংযোজন করে রিবেরিও’র মন্তব্য, ‘সাম্প্রতিক অপারেশনের জন্য তার একটি অজুহাত আছে। কিন্তু তিনি পারফর্ম করতে পারেননি এবং দলের জন্য ভালো হয় এমন কিছুও করতে পারেনি। এর চেয়ে ডগলাস কস্তাকে খেলানো অনেক ভালো ছিল। তবে এখনও বুঝতে পারছি না যে, কেন সে(কস্তা) খেলছে না।’

নেইমারের দিকে আঙুল তুলেছে ফক্স স্পোর্টস ব্রাজিলও। সংবাদ মাধ্যমটির সিনিয়র সাংবাদিক ওসভাল্ডো প্যাসকোলা বলেছেন, ‘এভাবে খেলাটাকে বলা যায়, অস্পষ্ট ও সাধারণ ফুটবল। এটাও আশ্চর্যজনক যে টিটে তাকে(ডগলাস কস্তা) একটি মিনিটও খেলতে দেননি।’

Reneta

আরেক ব্রাজিলিয়ান মিডিয়া ‘টেম্পো ব্রাজিল’ লিখেছে, ‘প্রত্যাশার চেয়ে অনেক কম কিছু করেছেন নেইমার। এ কারণেই সুইজারল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ব্রাজিল।’

সংবাদমাধ্যমের পাশাপাশি দল ও নেইমারের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার জে ইলিয়াস। বলেছেন, ‘মাঠে তিনি(নেইমার) ছিলেন স্বার্থপর এবং এজন্যই তিনি এতো ফাউলের শিকার হয়েছেন। বড় সমস্যা হল নেইমার দল হিসাবে ফুটবল খেলাটা ভুলে গেছেন, সেই সঙ্গে বল দখলে রাখাটাও।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবিশ্বকাপ সর্বশেষব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT