চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অরেও কি ব্রাত্য মেসি-রোনালদো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ব্যালন ডি’অরের জন্য প্রহর গোনা শুরু হয়েছে সোমবার থেকে। এদিনই ফরাসি ফুটবল ম্যাগাজিনের দেয়া বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমারের সঙ্গে জায়গা পেয়েছেন লুকা মদ্রিচ, পল পগবা, থিবো কোর্তোয়া ও এডেন হ্যাজার্ড।

অল্পের জন্য ফিফার দ্য বেস্ট জেতা হয়নি। রোনালদোকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। তবে ব্যালন ডি’অরের জন্য সোমবার প্রথম মনোনয়ন পেয়েছেন সিআর সেভেনই।

মনোনয়নে থাকলেও রোনালদো এবার ব্যালন ডি’অর জিততে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, সদ্যই তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ বাছাইয়ের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ফিফা বেস্ট ও উয়েফার বর্ষসেরা জেতার পর ব্যালন ডি’অরেও পাল্লা ভারি মদ্রিচের।

আবার মেসির সম্ভাবনাও কম, কারণ তার ঝুলিতে এক লা লিগা জেতা ছাড়া কিছুই নেই। ইউরোপের টপ স্কোরার হলেও এলএম টেন চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে ভালো করতে পারেননি।

অনেকে আবার অ্যান্থনিও গ্রিজম্যানের দাবির কথা বলছেন। কারণ তার পকেটে আছে বিশ্বকাপ ও ইউরোপা লিগ। সেক্ষেত্রে ফিফা বেস্ট ও উয়েফা বর্ষসেরার মতো ব্যালন ডি’অরেও মেসি-রোনালদোর দশ বছরের দাপট থেমে যেতেপারে।

ব্যালন ডি’অর ২০১৮: মনোনীত ফুটবলার

Reneta

১. ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল)
২. সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি/আর্জেন্টিনা)
৩. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ/ওয়েলস)
৪.অ্যালিসন বেকার (লিভারপুল/ব্রাজিল)
৫. করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
৬. এডিনসন কাভানি (পিএসজি/উরুগুয়ে)
৭. থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম)
৮. কেভিন ডি ব্রুইন (ম্যাসচেস্টার সিটি/বেলজিয়াম)
৯. রবের্তো ফিরমিনো (লিভারপুল/ব্রাজিল)
১০. ডিয়েগো গোডিন (অ্যাটলেটিকো মাদ্রিদ/উরুগুয়ে)
১১. অ্যান্থনিও গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ/ফ্রান্স)
১২. এডেন হ্যাজার্ড (চেলসি/বেলজিয়াম)
১৩. ইসকো (রিয়াল মাদ্রিদ/স্পেন)
১৪. হ্যারি কেন (টটেনহ্যাম হটস্পার/ইংল্যান্ড)
১৫. এনগোলো কন্তে (চেলসি/ফ্রান্স)
১৬. হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার/ফ্রান্স)
১৭. মারিও মানজুকিচ (জুভেন্টাস/ক্রোয়েশিয়া)
১৮. সাদিও মানে (লিভারপুল/সেনেগাল)
১৯. মার্সেলো (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)
২০. কাইলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স)
২১. লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা)
২২. লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)
২৩ নেইমার (পিএসজি/ব্রাজিল)
২৪. ইয়ান ও’ব্লাক (অ্যাটলেটিকো মাদ্রিদ/স্লোভেনিয়া)
২৫. পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড/ফ্রান্স)
২৬. ইভান রাকিটিচ (বার্সেলোনা/ক্রোয়েশিয়া)
২৭. সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ/স্পেন)
২৮. মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর)
২৯. লুইস সুয়ারেজ (বার্সেলোনা/উরুগুয়ে)
৩০. রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোব্যালন ডি”অরলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন গায়কের মৃত্যু

জুন ১৫, ২০২৬

গান-নাচ-আবৃত্তিতে রাজধানীতে বর্ষারবণ

জুন ১৫, ২০২৬

সীমান্ত হত্যা, পুশ-ইন ও মাদক পাচার নিয়ে দিল্লিতে সরব বাংলাদেশ

জুন ১৫, ২০২৬

কোটি দর্শকের হৃদয়জয়ী শাবানার জন্মদিন আজ

জুন ১৫, ২০২৬

সুন্দরবনে বনদস্যু ও জলদস্যুদের দৌরাত্ম্য: যেকোন মূল্যে অপরাধমুক্ত করতে কোস্টগার্ডের ঘোষণা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT