চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় কোয়ার্টারেই শেষ টাইগার যুবাদের বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের পর অল্পদিনের ব্যবধানে ভারত যুবাদের কাছে আরেকবার ধাক্কা খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ব্যাটিং ব্যর্থতায় এবার যুব বিশ্বকাপের শেষ চারে ওঠার লড়াইয়ে হারল টাইগার দল। ৫ উইকেটে হেরে কোয়ার্টারেই থামল শিরোপা ধরে রাখার মিশন।

ভারতকে হারিয়ে ২০২০ যুব বিশ্বকাপে প্রথম ও নিজেদের একমাত্র বৈশ্বিক শিরোপাটি ঘরে তোলে টাইগার যুব বাহিনী। এবারের আসরে রাকিবুলের দল ইংল্যান্ডের কাছে হেরে শুরু করে। পরে দুই জয়ে ঘুরে দাঁড়িয়ে আসে কোয়ার্টারে। ২০১৮ সালের পর দ্বিতীয়বার বিশ্বমঞ্চের কোয়ার্টারে ভারতের কাছে ধরাশায়ী হল লাল-সবুজের স্বপ্ন।

অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গত আসরের ফাইনাল খেলা দুদলের লড়াই একপেশে করে নেয় ভারত। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের ইনিংস থামে ১১১ রানে। যা ১১৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ভারত।

ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ কোনোমতে পার করে শতরান। রাকিবুল-মেহরাবদের দেয়া ১১২ রানের লক্ষ্যে নেমে রিপন মন্ডলের তোপে পড়ে ভারত।

ছোট পুঁজিতেও দারুণ শুরু করে বাংলাদেশ। ভারত ওপেনার হারনুর সিংকে কোনো রান করতে দেননি তানজিদ সাকিব। শুরুর ধাক্কা সামলে ৭০ রানের বড় জুটি গড়েন অংকৃশ রঘুবংশী ও সাইক রাশেদ। ৪৪ রানে রঘুবংশী ফিরলে বেশি সময় থাকতে পারেননি রাশেদও। করে যান গুরুত্বপূর্ণ ২৬ রান।

ম্যাচ থেকে কার্যত ছিটকে যাওয়ার পর জোড়া আঘাত হানে বাংলাদেশ। রিপনের কাছে পরাস্ত হন সিদ্ধার্থ যাদব (৬), রাজ বায়া (০)। টাইগার ডানহাতি পেসার শেষ পর্যন্ত ৯ ওভারে ৩১ রান খরচায় নেন ৪ উইকেট।

Reneta

শতরানের আগে ৫ উইকেট হারালেও বিপদ বাড়তে দেয়নি ভারত। অধিনায়ক ইয়াশ ধুল (২০) ও কুশল টাম্বের (১১) অবিচ্ছিন্ন জুটিতে সেমিফাইনালের টিকেট কাটে গতবারের রানার্সআপ দলটি।

এদিন প্রায় সব বিভাগে নাকাল হয়েছে টাইগার দল। টসে হেরে ব্যাটিংয়ে বাজে শুরু করে টপ অর্ডার। সেই ব্যর্থতা ছড়িয়ে পড়ে মিডল ও লোয়ার অর্ডারে। ভারতের হয়ে ১৪ রানে ৩ উইকেট নেন রবি কুমার। ২৫ রান খরচায় দুই টাইগার ব্যাটারকে ফেরান ভিকি।

স্কোরবোর্ডে ১৪ রান তুলতেই যুবারা হারিয়ে ফেলে শুরুর তিন ব্যাটারকে। মাঝে ছোট্ট জুটির পর আবারও ধারাবাহিক ব্যর্থতা। ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে শতরানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল।

সেখানে ত্রাতা হন মেহরাব-আশিকুর। দুজনের ৫০ রানের জুটিতে বাংলাদেশের রান একশ পেরিয়ে যায়। তাদের জুটি ভাঙার পর দ্রুতই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

জুটিতে শতরান পার করে মেহরাব ফেরেন সর্বোচ্চ ৩০ রান করে। আশিকুর ১৬ রান করে ফিরলে ইনিংস থামে।

২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ভারত। অন্য সেমিতে আফগানিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলভারতযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT