চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাচেলর পয়েন্ট’ টিম নিয়ে এবার অমির ‘দই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

বরপক্ষ ও মেয়েপক্ষ মিলে ঘটা করে বিয়ে আয়োজন হয়। ওই আয়োজনে শতাধিক মানুষের সমাগম। ঠিক বিয়ে বাড়িতে যেমনটা হয়। গানবাজনা, হইহুল্লোড়ের পরে কবজি ডুবিয়ে দু’পক্ষের খাওয়াদাওয়ার মধ্যে বড় একটি অংশে প্রভাব ফেলে ‘দই’।

এই ‘দই’ নিয়ে ঘটতে থাকে মজার মজার ঘটনা। এমন গল্পকে কেন্দ্র করে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি বানালেন নতুন নাটক ‘দই’।

আসন্ন ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। পরিচালক অমির ভাষায়, কাজটি পুরোপুরি এন্টারটেইনিং। এখানে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্টের পুরো টিম (হ্যাশট্যাগ ব্যাচেলর পয়েন্ট)।

যেহেতু বিয়ে বাড়ি, সে কারণে শুটিংয়ের আয়োজনে কোনো কমতি রাখেননি অমি। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, মির্জাপুরের হাঁটুভাঙা নামে একটি জায়গায় শুটিং করেছি। রিয়েল বিয়ে বাড়ির মতো সাজিয়ে শুট করেছি। ঢাকা থেকে গেস্ট আর্টিস্টদের পাশাপাশি গ্রামের প্রচুর মানুষ ছিল। শুটিংয়ে বিয়ের দিন ১১০জন মানুষের বিয়ের খাওয়ার আয়োজন ছিল।

গ্রামের মানুষের একেকটা চরিত্র একেক রকম। সেসব চরিত্রের মানুষদের দুটি পরিবারের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয়। সেই বিয়েতে ‘দই’ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। এই প্রভাবের কারণে নাটকের গল্পের নাম ‘দই’ রাখা হয়েছে বলে জানান অমি।

গত ভালোবাসা দিবসে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র টিম নিয়ে ‘ফিমেল’ নির্মাণ করেছিলেন অমি। রাজধানীর নাখালপাড়া এলাকাতে বিশেষ কিছু চরিত্র নিয়ে নির্মিত ‘ফিমেল’ নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। এবার সেই টিম নিয়ে অমি আনছেন ‘দই’।

Reneta

মোশন রকের ব্যানারে নির্মিত এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, তামিম মৃধা, পাভেল, বাচ্চু, সুমন পাটোয়ারী। আরও অভিনয় করছেন সিফাত শাহরিন, লামিমা। নতুন করে যুক্ত হয়েছেন পারসা ইভানা।

অন্যান্যবার ভালোবাসা দিবসে একাধিক নাটক এলেও আসন্ন ভালোবাসা দিবসে শুধুমাত্র ‘দই’ আনছেন অমি। তিনি বলেন, ভালোবাসা দিবস মানেই বেশি বেশি ভালোবাসার গল্প নির্মিত হয়। অনেক দর্শক আছেন যারা প্রেমের বাইরে কিছু খোঁজেন। তবে সবশ্রেণীর দর্শক কাজটি দেখে এন্টারটেইন হবেন। গল্পটাও একেবারে ভিন্ন জনরার। এককথায় ‘দই’ এন্টারটেইনিং প্রজেক্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিচাষী আলমতামিম মৃধাদইপলাশপাভেলবাচ্চুব্যাচেলর পয়েন্টমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুলসুমন পাটোয়ারী
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT