চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোনাস নয়, বিশ্বমানের জিম-সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২১, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বড় সাফল্যের পর ক্রিকেটারদের বোনাস দিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার ভিন্ন কিছু চেয়েছেন ক্রিকেটাররা। বোর্ড বোনাস দিতে চাইলেও তারা মিরপুরের জিমনেসিয়ামের আধুনিকায়ন এবং নতুন সুইমিং পুল, আর পুনর্বাসন সুবিধা তৈরির অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমে বিষয়টি জানান বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

তামিম বলেছেন, ‘খেলোয়াড়দের তরফ থেকেও একটা জিনিস এসেছে যেটা খুব সমর্থন করি। ওরা বলছে, ভাইয়া বোনাস আমাদের দরকার নাই। আপনারা যদি খুব সুন্দর করে একদম সর্বোচ্চ সুবিধা দিয়ে জিম আর সাথে সুইমিং পুল করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসেবে হিসাব করে নেবো।’

খেলোয়াড়দের প্রস্তাব সাদরে গ্রহণ করেছে বোর্ড। তামিম বললেন, ‘তাদেরকে বলেছি পৃথিবীর সবচেয়ে ভালো ইকুইপমেন্টস আছে, ওগুলা দিয়ে আমরা খুব সুন্দরভাবে জিম করে দেবো। পাশাপাশি সামনে সুইমিং পুল করে দেবো। সাথে আইস বাথের জন্য যেটা আধুনিক টেকনোলজি, ওটা ব্যবহার করে, মেশিন অটোমেটিকেলি পানি ঠাণ্ডা করবে আর গরম করবে।’

তামিম মনে করেন খেলোয়াড়দের এই চাওয়া দেশের ক্রিকেটে অনেককিছু উন্নতি হতে পারে। বলেছেন, ‘টাকা হয়তবা দিলে যতই টাকা দিতাম, টাকাটা তাদের জন্য জীবন পরিবর্তনের মতো কোনকিছু হতো না। তবে তারা এর পরিবর্তে যে জিনিসটা চেয়েছে, এই সুবিধা দিয়ে অনেকের হয়তবা ক্রিকেটিং অনেককিছু ইমপ্রুভ হতে পারে।’

বর্তমান জিমটাই আধুনিকায়নের পরিকল্পনা করছে বোর্ড। তামিম জানালেন, ‘জিম নিয়ে জিনিসটা আমরা পরিকল্পনা করেছি, এই জিমটাকে পুরো পুনর্নির্মাণ করব। জিম এটাই থাকবে, ভেঙে একটু বড় করব। তার ঠিক সামনে একটা জায়গা দেখবেন খালি আছে। জায়গাটায় একটা স্টিল স্ট্রাকচার করে এনএসসি পারমিশন নিয়ে, ওখানে সুইমিং পুল, আইস বাথ আর হট বাথের জন্য একটা তৈরি করে দেয়া হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিমনেসিয়ামটাইগারতামিমবাঙলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ ক্রিকেটবিসিবিবোনাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT