চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখকে টার্গেট করে আসছে ‘ইন্দুবালা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

গ্রামীণ প্রেক্ষাপটের গল্প নিয়ে ‘ইন্দুবালা’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তরুণ নির্মাতা জয় সরকার। তাও প্রায় এক বছর হতে চললো। স্ক্রিপ্টে একটু বেশি সময় দিতে ও আর্টিস্টদের সিডিউল ম্যানেজ করতে একটু সময় লাগলেও এবার শুটিংয়ে নামছেন তিনি। টার্গেট আগামি বৈশাখ!

হ্যাঁ। ‘ইন্দুবালা’ নিয়ে শনিবার চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন জয় সরকার। আগামি ৫ নভেম্বর থেকে জয়পুরহাটে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ইন্দুবালা’ ছবির শুটিং।

এরআগে ছবির মহরত অনুষ্ঠানে ‘ইন্দুবালা’র গল্প নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা এই সময়ের তারকা খচিত অভিনেতা আনিসুর রহমান মিলন। ইন্দুবালা ছবিতে নিজের চরিত্রের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ইন্দুবালা’র গল্পটি অসাধারণ। ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে। এতে আমি গ্রামের একজন মুসলিম ছেলের চরিত্রে অভিনয় করবো। যে কিনা গ্রামের প্রভাবশালী এক হিন্দু বাড়িতে কাজ করেন। এক পর্যায় ওই বাড়ির মেয়েকে সে খুব ভালোবাসে ফেলেন। কিন্তু মেয়েটি তার ভালোবাসা বুঝতে পারেন না।

নির্মাতা জানালেন, ইন্দুকে ঘিরেই চলচ্চিত্রটির আবর্তন। ছবিটি গ্রাম্য প্রেক্ষাপটের হলেও এখানে ক্লাইমেক্স থাকবে, প্রেম, ভালোবাসা, হাহাকার সবই থাকবে। ছবিতে ইন্দুবালার চরিত্রে অভিনয় করবেন ‘সাতভাই চম্পা’ খ্যাত অভিনেত্রী কেয়া আক্তার পায়েল। যাকে ছবিতে নানা ধরনের স্ট্রাগলের মধ্য দিয়ে দিনানিপাত করতে দেখা যাবে।

জয় সরকারের প্রথম ছবি হতে যাচ্ছে ‘ইন্দুবালা’

মাসুম আজিজের গল্পে নির্মিতব্য ‘ইন্দুবালা’ চলচ্চিত্রটিতে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করবেন এই সময়ের ছোট ও বড় পর্দার দাপুটে অভিনেতা ফজলুর রহমান বাবু। এছাড়াও ছবিতে দেখা যাবে শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, মাসুম আজিজ, আশিক চৌধুরী, শামীমা নাজনিন, গুলশান আরা পপি, কেয়া মনি, বৈশাখি, শোয়েব সাদিক ও চিত্রনায়িকা শাহনূর।

আগামি বৈশাখকে টার্গেট করে নির্মিতব্য ছবিটি নিয়ে নির্মাতার ভাষ্য, ৫ নভেম্বর থেকে জয়পুরহাটে শুরু করবো ইন্দুবালার শুটিং। টানা শুটিং করে এক লটেই শেষ করে ফেলবো। সব ঠিক থাকলে আগামি বৈশাখ উপলক্ষ্যে ছবিটি বড় পর্দায় মুক্তি দিতে চাই। আশা করছি সবাই আমাদের পাশে থাকবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুর রহমান মিলনইন্দুবালাএফডিসিগুলশান আরা পপিপায়েলফজলুর রহমান বাবুমাসুম আজিজলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশামীমা নাজনিনসাদেক বাচ্চুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT