চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেয়ারস্টোর শতকে ইংল্যান্ডের সিরিজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

রস টেলরকে ছাড়া খেলতে নেমে পাঁচ ম্যাচ সিরিজের ‘ফাইনাল’ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে নিউজিল্যান্ড। জনি বেয়ারস্টো ৬০ বলে ১০৪ রানের ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন।

টেলর আগের ম্যাচে অপরাজিত ১৮১ রানের ইনিংস খেলে সিরিজে ২-২ সমতা আনেন। এরপর ইনজুরিতে পড়েন।

ইংল্যান্ড এদিন টস জিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। মিচেল স্যান্টনার (৬৭) এবং হেনরি নিকলসের (৫৫) অর্ধশতকে ২২৩ রানের স্কোর গড়ে দলটি। ইংল্যান্ড জয় পায় ৩২.৪ ওভারে।

ইনিংসের প্রথম ওভারে মুনরো (০) ফিরে গেলেও গাপটিল ৬৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলকে পথে রাখার চেষ্টা করেন। আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি।

ওকস ৩২ রান দিয়ে তিন উইকেট নেন। লেগব্রেক বোলার আদিল রশিদও তিন উইকেট দখল করেন। তবে তিনি ওকসের চেয়ে ১০ রান বেশি খরচ করেন।

জবাব দিতে নেমে দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো এবং অ্যালেক্স হেলস ১৫৫ রানের জুটি গড়েন। বেয়ারস্টো ৩৮ বলে অর্ধশতক করার পর ৫৮ বলে শতক তুলে নেন। ১০৪ রানের পথে ৯টি চার এবং ছয়টি ছয় হাঁকান।

Reneta

হেলস ফেরেন ৭৪ বলে ৬১ রান করে। তিনিও চার মারেন ৯টি, কোনো ছয় নেই। চার নম্বরে নামা অধিনায়ক মরগান সাত বলে আট করে ফিরে গেলেও তিন নম্বর ব্যাটসম্যান জো রুট ৩৭ বলে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তাকে সঙ্গে দেন ১৮ বলে ২৬ করা বেন স্টোকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনি বেয়ারস্টোনিউজিল্যান্ড
শেয়ারTweetPin2

সর্বশেষ

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT