চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেহুলার বাসর ঘরে ছিদ্র খুঁজে মরছেন ল্যাম্পার্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চেলসিকে নতুন করে সাজাতে দুই হাতে অর্থ ঢেলেছেন ফ্র‍্যাঙ্ক ল্যাম্পার্ড। এনেছেন টিমো ওয়ের্নার, থিয়াগো সিলভার মতো তারকা। অর্থ ঢাললেই যে মনের মতো দল গড়া যায় না, সেটাও আবার মৌসুমের শুরুতেই বুঝে ফেলেছেন চেলসি কোচ। ওয়েস্ট ব্রমউইচের কাছে বড় ধাক্কা খাওয়ার পর ব্লুজদের সাবেক বুঝতে পারছেন শিষ্যদের নিয়ে ভালোই মাথা ঘামাতে হবে।

ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ৩ গোলে পিছিয়ে হার দেখার মুহূর্তে শনিবার রাতে ড্র মানার পর ক্ষোভ সামলাতে পারেননি ল্যাম্পার্ড। এ মৌসুমেই প্রিমিয়ার লিগে উঠে আসা একটা দলের কাছে এমন ড্র তার কাছে হারের সমানই।

‘যত খুশি আলোচনা করা যায়, কিন্তু এরপরও যদি কেউ ভুল করে, তাহলে তাকে নিজেই পাহাড় বাইতে হবে।’ ম্যাচ শেষে বলেছেন ল্যাম্পার্ড।

‘আমরা প্রথমার্ধে দুই-তিনবার সুযোগ পেয়েছি। আরও অনেক সুযোগ তৈরি করতে পারতাম। কিন্তু ৩ গোলে এগিয়ে থাকার পর ওয়েস্টব্রম অনেকটা খোলসে ঢুকে গিয়েছিল।’

স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলোন্সোর দুই আর ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষিক্ত ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভার চোখে পড়ার এক ভুলের সুযোগ নিয়ে ২৭ মিনিটেই তিন গোল হজম করে চেলসি।

লিগ কাপে টটেনহ্যাম হটস্পার ও লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এমন ভুল করলে কপালে যে দুঃখ আছে সেটা শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন ল্যাম্পার্ড। আসছে অক্টোবরে আন্তর্জাতিক ফুটবলের জন্য বিরতির সময়ে খেলোয়াড়রা নিজেদের ফিটনেসের দিকে নজর দেবেন বলেও বিশ্বাস তার।

Reneta

‘অক্টোবরের আগে আমরা ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি না। তখন আমরা নিজেদের সেরাটা দিতে পারবো বলে বিশ্বাস। বিশেষ করে বল দখলের বিষয়ে আসলে আমরা খুব বেশি নজর দেয়ার সময় পাইনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএল-২০২০ইংলিশ প্রিমিয়ার লিগচেলসিলিড স্পোর্টসল্যাম্পার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT