চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি পর্যায়ে পেনশন চালু করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের কর্মজীবীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণমূলক সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, প্রাথমিক পর্যায়ে পেনশন কর্তৃপক্ষ গঠন করে সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের কার্যক্রম শুরু করা হবে। প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো চূড়ান্তকরণের পর সংশ্লিষ্ট সাবসিডিয়ারি অফিস স্থাপনসহ পেনশন কার্যক্রম চালু করা সম্ভব হবে।

পেনশন কর্তৃপক্ষ গঠনের সাথে সাথে বেসরকারি পর্যায়ে নিয়োজিত সকল কর্মজীবী মানুষের জন্য একটি সুগঠিত, টেকসই ও বৈষম্যহীন সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে এর প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

এদিকে আরেক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী বলেন:সহানুভূতি দেখাতে গিয়ে যেখানে অপমান হতে হয় সেখানে যাবার কোনো ইচ্ছে নেই।বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে থাকার কোনো সুযোগ নেই।রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এরই মধ্যে মিয়ানমারের সঙ্গে ৩টি চুক্তি হয়েছে। কিন্তু মিয়ানমার সে বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। তবে প্রধানমন্ত্রীর প্রত্যাশা বাংলাদেশ রোহিঙ্গাদের বিষয়ে যে আন্তর্জাতিক জনমত সৃষ্টি করেছে সেজন্য আন্তর্জাতিক চাপের মুখে তাদের ফেরত নিবে।

জাতীয় পার্টির সংসদ সদস্য, ফকরুল ইমাম সম্পূরক প্রশ্নে, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, দেশের যে রাজনৈতিক অভিমান রয়েছে তা কিভাবে সমাধান হবে? প্রশ্নটি সম্পূরক না হলেও তার উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দু’মেয়াদে আওয়ামী লীগ সরকার দেশের যোগাযোগ খাতে যে উন্নয়ন করেছে তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়াতে ২য় পদ্মাসেতু তৈরির পরিকল্পনা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেনশনপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT