চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলা যত বাড়ে, তত বাড়ে তরমুজের দাম

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৫:৫০ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৪
অর্থনীতি
A A

রমজান মাস উপলক্ষ্যে সাধারণ মানুষ ভীড় জমাচ্ছেন ফলের দোকানগুলোতে। ধর্মপ্রাণ মানুষের সেই আবেগের সুযোগ লুফে নিচ্ছেন ব্যবসায়ীরা। ইফতারির সময় যত এগিয়ে আসে ফলে দাম তত বাড়তে থাকে। যে তরমুজ সকালে বিক্রি হয় ৩০০ থেকে ৩৫০ টাকায়। সেই তরমুজ ইফতারের আগে চলে আসে কেজি দরে। প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা। এক একটা তরমুজের দাম গিয়ে ঠেকছে ৮শ’ থেকে হাজার টাকায়।

এ চিত্র রাজধানীর কারওয়ান বাজারের। কেজি দরে বিক্রির কারণ জানতে চাওয়া হলে ইদ্রীস মোল্লা জানান: তিনি কেজি দরে কিনে এনেছেন। তাই কেজি দরে বিক্রি করছেন। পাইকারিতে সারারাত জেগে প্রতিযোগিতা করে তরমুজ কিনেছেন তিনি। তাই বিক্রিও করবেন কেজি দরে।

তবে তার এ কথার সত্যতা মিলল না। আড়তের রশিদ দেখতে চাইলে তিনি দেখাতে অপারগতা জানান। আরেক বিক্রেতা জানালেন আড়তে কেজি দরে বিক্রি হয় না। সর্বোচ্চ ৩০ হাজার টাকা শ’ পড়েছে তাদের। সে হিসেবে এক একটি তরমুজের সর্বোচ্চ দাম দাঁড়ায় ৩০০ টাকা।

তরমুজ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন আমিরুল ইসলাম। তিনি বলেন, সকালে জিজ্ঞেস করছি এই তরমুজ চাইলো ৪০০ টাকা। এখন ইফতারের আগে কিনতে আসলাম। এখন নাকি কেজি দরে! ১০০ টাকা কেজি। ১০০ টাকা কেজি হইলে, এই তরমুজের দাম পড়বে ৮০০ টাকা। এরা তো মগের মুল্লুক পেয়ে বসেছে। এভাবে চলতে পারে না।

ক্রেতা-বিক্রেতার এ বাদানুবাদের মধ্যে উপস্থিত জাহাঙ্গীর নামে একজন আড়তদার।  তিনি জানালেন: এই তরমুজ সে আড়ত থেকে ২০ হাজার, ২৫ হাজার ও ৩০ হাজার টাকায় এ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। সে হিসেবে প্রতিটি তরমুজ আকার ভেদে ২শ’ আড়াইশ’ ও ৩শ’ টাকা পড়েছে। তার এ কথায় ক্রেতাদের ওপর এতোক্ষণ চড়াও হওয়া বিক্রেতা চুপসে যায়। যদিও তিনি দাম কমতির বিষয়টি অস্বীকার করেন।

আরেক ক্রেতা কবির হোসেন বলেন: এভাবে চলে কিভাবে। সরকার বলছে বিদেশি ফলের পরিবর্তে দেশি ফল খেতে। আর দেখেন তরমুজের এ মৌসুমে একটা তরমুজ ৮শ’ থেকে হাজার টাকা। এভাবে চললে আমরা কী খেয়ে ইফতার করব? শুনেছি ফেরাউন নাকি তরমুজের ব্যবসা করতো। সে পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রি করতো। এখন তো দেখি এরা ফেরাউনের মতো আচরণ করছে।

Reneta

পাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়: তরমুজের মৌসুম শুরু হয়েছে। তাই দাম কিছুটা বেশি। তারপরও কোন তরমুজই ৩৫০ থেকে ৪শ’ টাকার বেশি হওয়া উচিত না। কয়েকদিন পর তরমুজের আমদানি বাড়লে দাম আরও কমে আসবে।

এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং জোরদারের দাবি করেছেন ক্রেতারা। তারা বলছেন বাজারে যে অবস্থা: এখনই শক্ত পদক্ষেপে নেওয়া না হলে রমজানের ১৫ দিনেই সারা মাসের বাজেট শেষ হয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরমুজরমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT