চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামে সন্ত্রাস বিরোধী অভিযানে গ্রেফতার ১৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সন্ত্রাসবিরোধী অভিযানে ১৬ জনকে গ্রেফতার করেছে বেলজিয়ান পুলিশ। প্যারিসের মতো ব্রাসেলসে নাশকতার আশঙ্কায় শনিবার থেকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জারি থাকা সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

তবে মূলত যাকে ধরার জন্য এসব অভিযান, প্যারিস হামলার সেই পলাতক বন্দুকধারী সালাহ আবদেসলাম এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।

রোববার পর্যন্ত ব্রাসেলস ও শারলেরোই জুড়ে মোট ২২টি অভিযান চালানো হয়েছে বলে একটি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবী এরিক ভ্যান ডার সিপ্ট।

অভিযানে তল্লাশি চালিয়ে কোনো ধরণের অস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

হামলার আশঙ্কা দূর হওয়ার আগ পর্যন্ত ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল। শহরের সব বিশ্ববিদ্যালয়, স্কুল এবং মেট্রো রেল ব্যবস্থাও এ সময় বন্ধ থাকবে।

এদিকে, পুলিশি অভিযানের গোপনীয়তা এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে বেলজিয়াম পুলিশের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জনগণকে অনুরোধ জানানো হয়েছে, যেনো ব্রাসেলসে জারি থাকা সর্বোচ্চ সতর্কাবস্থায় পুলিশের কর্মকাণ্ড এবং পুলিশ কর্মকর্তাদের অবস্থানের ব্যাপারে যেনো সামাজিক মাধ্যমে কিছু পোস্ট না করা হয়।

Reneta

এর পর থেকেই বেলজিয়ানরা #BrusselsLockdown হ্যাশট্যাগ দিয়ে টুইটারে বিড়ালের হাস্যকর সব ছবি পোস্ট করা শুরু করেছেন।

সর্বোচ্চ সতর্কতার প্রতি বিরক্তি প্রকাশ এবং সামাজিক মাধ্যমে আলোচনা বন্ধে পুলিশের অনুরোধের প্রতিবাদে অভিনব এই আন্দোলন শুরু হয়েছে।

প্রতিবাদের পাশাপাশি এর মাধ্যমে সতর্কাবস্থার উৎকণ্ঠাও জনগণ কমানোর চেষ্টা করছেন হাস্যরসের মধ্য দিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্যারিসে হামলাফ্রান্সে সন্ত্রাসী হামলাশার্লি হেবদো
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT