চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেল-বেনজেমার গোলে সহজেই জিতল রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জুভেন্টাসের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ মঙ্গলবার। তার আগে লা লিগায় বিশ্রামে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য তার অভাব খুব একটা বোধও করেনি রিয়াল মাদ্রিদ! গ্যারেথ বেলের জোড়া ও করিম বেনজেমার একমাত্র গোলে লাস পালমাসকে তাদেরই মাঠে ৩-০তে সহজেই হারিয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১২তে নামিয়ে আনলো রিয়াল। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকল বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার রাতেই সেভিয়ার বিপক্ষে নামা বার্সা জয় পেলে ব্যবধান থেকে যাবে ১৫তেই।

রোনালদো না থাকলেও লাস পালমাসকে চেপে ধরতে বেগ পেতে হয়নি রিয়ালকে। ম্যাচের প্রথমার্ধেই স্বাগতিকদের জালে দুবার বল জড়িয়েছেন বেল-বেনজেমা।

গ্যারেথ বেলের গোলে উৎসব শুরু রিয়ালের। ২৪ মিনিটে মার্কো আসেনসিওকে ভাল একটি গোলের সুযোগ বানিয়ে দিয়েও ব্যর্থতায় পুড়তে হয়েছিল বেলকে। দুই মিনিট পর লুকা মদ্রিচের পাসে অফসাইড-ফাঁদ ফাঁকি দিয়ে গোল করে খেদ মেটান ওয়েলস ফরোয়ার্ড।

প্রথমার্ধ শেষ হওয়ার ৪ মিনিট আগে লুকাস ভাসকেজকে নিজেদের ডি-বক্সে ফেলে অতিথিদের পেনাল্টি উপহার দেয় পালমাস। পরে স্পটকিকে ৪১ মিনিটে গোল করে রিয়ালের জার্সি গায়ে নিজের ৪০০তম ম্যাচ স্মরণীয় করে রাখেন করিম বেনজেমা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় রিয়াল। বেলকে ডি-বক্সে ফাউল করেন পালমাসের নাভারো। ৫০ মিনিটে নিজেই স্পটকিকে ব্যবধান ৩-০ করার পাশাপাশি জোড়া গোল পূর্ণ করেন বেল।

Reneta

ম্যাচের ৬০ মিনিটে হ্যাটট্রিক প্রায় পেয়েও পাওয়া হয়নি বেলের। ফাঁকা পোস্টে নিজে কিক না করে ওয়েলস তারকার দিকে বল বাড়িয়ে দেন বেনজেমা। কিন্তু বেলের নেয়া শট পরে অনেকটা লাফিয়ে ফিরিয়ে দেন পালমাস ডিফেন্ডার।

সাত মিনিট পর নিজেও জোড়া গোলের সুযোগ হারান বেনজেমা। ৬৭ মিনিটে ভাসকেজের পাসে ফরাসি তারকার ফ্লিক পালমাস গোলরক্ষকের গায়ে লেগে ফিরলে ব্যবধান আর বাড়েনি রিয়ালের।

ম্যাচের শেষ ১৫ মিনিটে এক হালি সুযোগ না হারালে নিজের হ্যাটট্রিক পাওয়ার সঙ্গে দলের জয়ের ব্যবধানটাও বড় করতে পারতেন বেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

মে ৬, ২০২৬

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT