চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম ফজিলাতুন্নেছা মুজিব পর্দার অন্তরালে থাকা সাহসী এক নারী: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফজিলাতুন্নেছা মুজিব-ওবায়দুল কাদের

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে ইতিহাসের পর্দার অন্তরালে থাকা বীর নারী আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন: বঙ্গবন্ধু দীর্ঘ ১২ বছরের জেল জীবনে তিনি একদিকে ঘর অন্যদিকে দল সামলেছেন। কিন্তু সামনে না এসে থেকেছেন সবসময় পর্দার অন্তরালে।

‘আজ আমরা বাংলার ইতিহাসের বীর এক নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি।’

বৃহস্পতিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: ‘বাংলাদেশের ইতিহাসের অসীম সাহসী এক নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আজ জন্মদিন। আগস্টে তার জন্ম আগস্টেই তার রক্তাক্ত বিদায়। আনন্দ-বেদনা হাসি-কান্নার মিশেলে আজ আমরা তার শ্রদ্ধা সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসেছি।’

তিনি আরও বলেন: ‘তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী না, ছিলেন সহকর্মী, বন্ধু। শেখ মুজিবুর রহমানের দীর্ঘ এক যুগের জেল জীবনে একদিকে যেমন পরিবারকে সামলেছেন ঠিক তেমনি সে সময়ে দলকে সামলানোর দায়িত্বও ছিল তার কাঁধে। তিনি কখনো সামনে আসেননি, পর্দার আড়ালে থেকেই তার কাজ সম্পাদন করে গেছেন। আমরা আজ বাংলাদেশের ইতিহাসের এক বীর নারীকে শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

এ সময় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরফজিলাতুন্নেছা মুজিববেগম ফজিলাতুন্নেসা মুজিব
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT