চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঁচে আছেন রাশিয়ার সেই সাংবাদিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচক রাশিয়ার সাংবাদিক আরকাদি ব্যাবচেনকোর মৃত্যুর খবরটি ছিল বানানো গল্প। রাশিয়া তাকে হত্যা করবে, এমন পরিকল্পনার জানার পর ইউক্রেন সরকার ওই সাংবাদিক গুলিতে নিহত হয়েছেন বলে খবর প্রচার করে। 

তবে তার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের একটি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে আরকাদিকে দেখা যায়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাকে হত্যার ঘটনাটি একটি সাজানো নাটক ছিল। হত্যার চক্রান্ত থেকে আমাকে বাঁচানোর জন্যই ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এই ঘটনা সাজায়।

এসময় আরকাদি ব্যাবচেনকো জানান, তাকে হত্যার পরিকল্পনার বিষয়টি তিনি একমাস আগেই টের পেয়েছিলেন। তবে সাজানো এ ঘটনার জন্য নিজের স্ত্রীসহ সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

এসময় তার জীবন বাঁচানোয় ইউক্রেনের নিরাপত্তা বাহিনীকেও ধন্যবাদ জানান আরকাদি।

এর আগে ইউক্রেন পুলিশের মুখপাত্র ইয়ারোস্লাভ ট্রাকালো জানান: পেছন থেকে কয়েকবার গুলি করা হয় আরকাদি ব্যাবচেনকোকে।

Reneta

‘৪১ বছর বয়সী এই সাংবাদিককে তার ফ্ল্যাটের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তার স্ত্রী। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান তিনি।’

ক্রেমলিনের একজন কড়া সমালোচক ব্যাবচেনকো। ২০১৬ সালে ইউক্রেনে মালয়েশিয়ার বিমান ভূপাতিতের ঘটনা নিয়ে প্রতিবেদন করেন। এ কারণে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

সেই সময়ে দেশ ছেড়েন তিনি। প্রথমে আশ্রয় নেন চেক প্রজাতন্ত্রের প্রাগে। তারপর ক্রেমলিনের এই সমালোচক চলে আসেন ইউক্রেনের রাজধানীতে।

সাবেক যুদ্ধ বিষয়ক প্রতিবেদক ব্যাবচেনকো কিয়েভে প্রেজেন্টার হিসেবে কাজ করতেন ইউক্রেনের চ্যানেল এটিআর টিভিতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেন
শেয়ারTweetPin1

সর্বশেষ

পাঁচ দিনের ছুটি নিয়ে তিন মাস অনুপস্থিত—তবুও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

মে ৪, ২০২৬

আমরা বাঘের বাচ্চার মতো লড়ব: মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী বার্তা

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

হরমুজে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’, অংশ নেবে ১৫ হাজার সেনা, ১০০ যুদ্ধবিমান

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT