চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে বীমা কোম্পানিরও মাথায় হাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় দর্শকরা বিরক্ত। বর্ষা মৌসুমে বিশ্বকাপ ফেলায় আইসিসিকে ঘিরে চলছে শাপ-শাপান্ত। সব সমালোচনা হজম করে টুর্নামেন্ট এগিয়ে নিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। দর্শকদের কথায় কান না দিলেও আদতে তাদের যে খুব একটা আর্থিক ক্ষতি হচ্ছে সেটিও নয়!

বৈরি আবহাওয়ার জন্য রেকর্ড চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড বিশ্বকাপে। আসরের বাকি আছে এখনো ২৭ দিন, সামনে আরও কয়েক ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। এভাবে ম্যাচ বাতিল হতে থাকলে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে বীমা কোম্পানি লয়েডস অব লন্ডনকে। কারণ একেকটি বাতিল ম্যাচের জন্য তাদের গুণতে হচ্ছে মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ!

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্যই বীমা করানো আছে। মূলত সন্ত্রাসী হামলা থেকে শুরু করে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত সংক্রান্ত ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যই এই বীমা। সেমিফাইনাল-ফাইনাল ছাড়া যেহেতু বিকল্প দিনের ব্যবস্থা নেই, তাই পরিত্যক্ত ম্যাচগুলোর ক্ষতি এড়ানোর জন্য বীমা করিয়ে রেখেছিল সম্প্রচারকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে, আয়োজক-পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো।

Banglabid

রাশিয়া বিশ্বকাপেও প্রতিটি ম্যাচের জন্যই বীমা নিয়েছিল লয়েডস অব লন্ডন। সাইবার ক্রাইম, সম্পত্তির ক্ষতি কিংবা ম্যাচ বাতিলের ক্ষতি এড়াতে মোট ৮ বিলিয়ন পাউন্ডের বীমা করিয়েছিল ফিফা।

এখন পরিত্যক্ত চার ম্যাচের জন্য লয়েডস অব লন্ডনের কাছ থেকে ম্যাচ প্রতি ১ মিলিয়ন পাউন্ড দাবি করছে প্রতিষ্ঠানগুলো। দাবিকৃত অর্থ পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন বীমা প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা।

টিকেট বিক্রির ওপর আলাদা বীমা করানো হয়েছে। যে চার ম্যাচ পরিত্যক্ত হয়েছে তার প্রতিটির পূর্ণ অর্থ পরিশোধ করতে হয়েছে আইসিসিকে। এখন টিকিট থেকে ক্ষতিকৃত অর্থও বীমা থেকে উঠিয়ে নেয়া সম্ভব বলে জানিয়েছেন সেই বীমা কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT