চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃদ্ধাবস্থায় এক বিপদের নাম আলঝেইমার্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ১০, জুন ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

বাংলাদেশ সরকারের সাবেক সচিব, প্রত্নতত্ত্ববিদ ও বহুভাষাবিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ৯৭ বছর বয়সে এসে আলঝেইমার্স রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ রোগ আমাদের কাছে বেশ অপরিচিত হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে সারাবিশ্বের ১৮ মিলিয়ন মানুষ বৃদ্ধাবস্থায় আলঝেইমার্স রোগে আক্রান্ত হয়।

বৃদ্ধাবস্থায় এক বিপদের নাম এ রোগ। বিশেষ করে উন্নয়শীল দেশ; যেমন নর্থ আফ্রিকা ও ভারতে এই রোগের প্রকোপ বেশি।

এ রোগে আক্রান্ত মানুষ শুধু স্মৃতি হারায় না; মনোযোগও হারায়। এতে আলঝেইমার্স রোগীদের সাধারণ জীবনযাপন ব্যাহত হয়। এমনকি তারা সামাজিক জীবন থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে যেকোনো রোগ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো ঠিক সময়ে রোগের লক্ষণসমূহ জানা এবং সমাধানের জন্য পথ বের করা।

দৈনন্দিন জীবনে কিছু কাজ আপনি ভুল করতেই পারেন। মোজা অন্য কোথাও রেখে দেওয়া বা কোনো কাজের কথা ভুলে যাওয়াটাও একদম স্বাভাবিক। কিন্তু এমনটা নিয়মিত ঘটতে থাকলে সচেতন হোন। যেমন দেখা যায় হয়তো জুতাটাই তিনি ফ্রিজে ঢুকিয়ে ফেলেছেন। সময় গড়ালে আলঝেইমার্স আরো খারাপ দিকে মোড় নেয়। এই রোগে আক্রান্ত মানুষ কিছুক্ষণ আগেও যা শিখেছেন তা খুব দ্রুত ভুলে যান। একই তথ্য জানতে বারবার প্রশ্ন করেন।

আলঝেইমার্স রোগে ভোগার আর একটি লক্ষণ হলো সিদ্ধান্ত নিতে না পারা। এসময় পরিস্থিতি ধীরে ধীরে আরো খারাপ হয়। শুরুতেই বিষয়টাকে সাধারণ দোটানা বলে মনে হলেও একসময় সেটাই ভয়াবহ রূপ ধারণ করে।

Reneta

আলঝেইমার্স রোগীদের আর একটি সমস্যা হয়। তাদের মুড খুব দ্রুত বদলায়। হুট করে হতাশ হয়ে যাওয়া বা রেগে যাওয়ার মতো ঘটনা দেখা দেয়। কারো কারো ব্যক্তিত্বেও বিশাল পরিবর্তন আসে। কেউ হঠাৎ দ্বিধান্বিত ব্যক্তিত্বের হয়ে পড়ে আবার কারো কারো মধ্যে খুব সন্দেহ প্রবনতাও দেখা দেয়।

নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা দেখা দেয় আলঝেইমার্স রোগীদের মধ্যে। আক্রান্ত রোগী নিজেকে তার নিজস্ব রুটিন ওয়ার্ক থেকে গুটিয়ে নিতে শুরু করে। নিজের হতাশা ও বিব্রতকর পরিস্থিতি এড়াতেই তারা এমন করে। কারো নাম বা তারিখ মনে রাখতে না পারার কারণে তার পক্ষে নিয়মিত করা পছন্দের কোনো কাজও শেষ করা কষ্টকর হয়ে উঠে।

কথা ও ভাষা নিয়ে সমস্যায়ও ভোগে এসব রোগীরা। এ রোগীরা সাধারণ কিছু শব্দও সহজে ভুলে যায়। কথা বলতে বলতে মাঝখানে থেমে যাওয়ার সমস্যাও দেখা যায় তাদের মধ্যে।

এসব রোগীরা চোখের সমস্যাতেও ভুগে থাকেন। আলঝেইমার্স সোসাইটির উপর চালানো একটি গবেষণায় দেখা যায় ৬০ শতাংশ আলঝেইমার্স রোগীরাই দৃষ্টিশক্তির সমস্যায় ভোগেন। এমনকি রং, থ্রিডাইমেনশনাল কোনো জিনিসের গভীরতা বা সাময়িক অন্ধত্বের সমস্যাও ভোগ করেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাইফস্টাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT