চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুসানে ভূয়সী প্রশংসা পেল ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটির

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটির

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হল বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’র। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির প্রথম প্রদর্শনীতেই মন জয় করে নিয়েছে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের। এমনটাই দক্ষিণ কুরিয়া থেকে জানিয়েছেন ‘ইতি, তোমারই ঢাকা’-এর ক্রিয়েটিভ প্রডিউসার ও নির্মাতা আবু শাহেদ ইমন।

৪ অক্টোবর থেকে দক্ষিণ কুরিয়ায় শুরু হয়েছে ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসর। যে চলচ্চিত্র উৎসবে দক্ষিণ এশিয়ার বাঘা বাঘা নির্মাতারা তাদের কাজ নিয়ে হাজির হয়েছেন। শুধু নির্মাতা নন, উৎসবে ভিড় জমায়েত হয়েছেন বিভিন্ন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা, অভিনেত্রীসহ অন্যান্য কলাকুশলীরাও!

ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আবু শাহেদ ইমনসহ চার নির্মাতা

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ি ৭ অক্টোবর কোরিয়ার স্থানীয় সময় দুপুর ১টায় লটে সিনেমা সেন্টাম সিটিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ১১ নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। প্রিমিয়ারের সময় থিয়েটারে উপস্থিত ছিলেন প্রজেক্টটির ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন। এছাড়া ১১ নির্মাতার মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল ইসলাম, নূহাশ হুমায়ূন, রাহাত রহমান এবং শুভ।

উৎসবের চতুর্থ দিন দুপুরে ‘ইতি, তোমারই ঢাকা’র প্রিমিয়ার শো হলেও হল ভর্তি দর্শক ছিলো বলে চ্যানেল আই অনলাইনকে জানান নির্মাতা মাহমুদুল ইসলাম। তিনি জানান, যে থিয়েটারে ‘ইতি, তোমারই ঢাকা’ দেখানো হয়েছে তা দর্শকে পরিপূর্ণ ছিলো। সিনেমাটি দেখার পর প্রশ্নত্তোর পর্বও ছিলো। যেখানে আবু শাহেদ ইমনসহ আমরা চার নির্মাতা মঞ্চে থেকে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। তবে সবচেয়ে তৃপ্তির ব্যাপার হলো, সব দর্শকরাই ছবিটি দারুণ উপভোগ করেছেন। তাদের ভালো লাগার কথা সরাসরি আমাদের জানিয়েছেন।

উৎসবে উপস্থিত দক্ষিণ এশিয়ার বাঘা বাঘা নির্মাতারা। ছবিতে ভারতের প্রখ্যাত নির্মাতা রাজ কুমার হিরানির সাথে আবু শাহেদ ইমন

বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্রের প্রিমিয়ার হল বুসানের মতো চলচ্চিত্র উৎসবে। চলচ্চিত্রটি সম্পূর্ণ হয়ে উঠার পেছনে সার্বক্ষণিক লেগে ছিলেন নির্মাতা আবু শাহেদ ইমন। চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ায় নিজের অনুভূতি জানিয়ে ইমন বলেন, এটি ইমপ্রেস টেলিফিল্মের খুব চ্যালেঞ্জিং প্রযোজনা। এরআগে বাংলাদেশে এমন প্রজেক্ট নিয়ে কাজ হয়নি। তবে শেষ ‘ইতি, তোমারই ঢাকা’র দুর্দান্ত প্রিমিয়ার হলো। বুসানে সামনে আরো দুটি প্রদর্শনী আছে, দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছি।

এরআগে ‘ইতি, তোমারই ঢাকা’ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবর হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নামকরা সাপ্তাহিক ম্যাগাজিন ‘ভ্যারাইটি’তে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্রটি নিয়ে গুরুত্বসহকারে সংবাদ ছেপেছে।

Reneta

ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ এবং সেই সাথে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও ফুটে উঠে ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটিতে। যে ১১ জন নির্মাণ করেছেন ছবিটি তারা হলেন, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তামিন নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

৪ অক্টোবর থেকে শুরু হওয়া বুসান চলচ্চিত্র উৎসবটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আর এই চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে আগামী ৯ ও ১১ অক্টোবর ইংরেজি ও কোরিয়ান ভাষার সাবটাইটেলে দেখানো হবে চলচ্চিত্রটি।

বুসান উৎসবের ২৩ তম আসরে ৭৯টি দেশ থেকে মোট ৩২৩টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। যার মধ্যে ১১৫টি বিশ্ব প্রিমিয়ার এবং ২৫টি ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনইতি তোমারই ঢাকাইমপ্রেস টেলিফিল্মচ্যানেল আইবুসানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT