শহীদ বুদ্ধিজীবী দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদেন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান।






