চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পরেও মায়ের সঙ্গে থাকতে চান সারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

‘সারা জীবন মায়ের সঙ্গেই থাকতে চাই, এমনকি বিয়ের পরেও’। বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।

সোমবার (৮ ফেব্রুয়ারি) মা অমৃতা সিংয়ের জন্মদিনে আবারও সেই কথাটির পুনরাবৃত্তি করলেন সারা।

জীবনের বেশির ভাগ সময়ই মা অমৃতা সিংয়ের সঙ্গে কেটেছে অভিনেত্রী সারা আলি খানের। সাইফ আলি খানের সঙ্গে অমৃতা সিংয়ের যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র ৯ বছর। এরপর মায়ের কাছে থেকে, তার আদর্শেই ধীরে ধীরে বেড়ে ওঠেন অভিনেত্রী। তাই মাকে ঘিরেই আবর্তিত সারার জীবন।

এখনও যখন শুটিং কিংবা অন্য কোন কাজে মাকে ছেড়ে কিছুদিন দূরে থাকতে হয় তখন মা-মেয়ে দুজনই খুব কষ্ট পান। আর তাইতো মাকে একা রেখে কোথাও যেতে রাজি নন সারা। এমনকি বিয়ের পরেও অমৃতার সঙ্গেই থাকতে চান অভিনেত্রী।

‘কিন্তু এই কথাটা বললে মা আমার উপর রেগে যায় কারণ আমার বিয়ে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছেন।’ এমনটাই এক সাক্ষাৎকারে জানান সারা।

মা অমৃতা যেমন সবচেয়ে ভাল বন্ধু সারার, ঠিক তেমনই তাকে যমের মতো ভয় পান এই অভিনেত্রী। তবে বরাবরই মায়ের সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করেন সারা।

Reneta

বরুন ধাওয়ানের বিপরীতে সর্বশেষ ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমাতে দেখা গিয়েছিল সারাকে। যেটি তেমন একটা সাড়া ফেলতে পারেনি দর্শক মহলে। তবে অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’ নিয়ে দর্শকরা বেশ আশাবাদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমৃতা সিংনাটকবলিউডসারা আলি খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT