চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের পর যা বললেন তাসকিন

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৫:৫৩ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বিয়ের পর তাসকিনের পরিবারের সঙ্গে ছবি, সবাই হাসিমুখে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ করে বিয়ের পর ভীষণ ব্যস্ত জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ তাজিম। নতুন জীবনের সময়গুলো দারুণ উপভোগ করলেও বিয়ের খবরটা আগে না জানাতে পারায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, সময় করে সবাইকে জানিয়ে একটি বড় অনুষ্ঠান করবেন।

বুধবার ব্যস্ততার ফাঁকেই চ্যানেল আই অনলাইনকে তাসকিন বলেন, ‘বিয়ের পর আত্মীয়-বন্ধুদের বাসায় যাচ্ছি, জীবনের নতুন সময়টাকেও দারুণ উপভোগ করছি।

“ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান করায় অনেককে জানাতে পারিনি। সেজন্য আমি দুঃখিত আশাকরি সময় করে সবাইকে জানিয়ে একটি বড় অনুষ্ঠান করব।”

Banglabid

জানা গেছে, তাসকিনের জীবনসঙ্গী সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে দশম শ্রেণীতে পড়ার সময় মন দেয়া-নেয়ার পর্ব শেষ হয়। এরপর কেটে গেছে দীর্ঘ সাত বছর। পাশাপাশি এলাকায় থাকা, একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা সবকিছুই চলছিল সবার আড়ালে। বিষয়টি দুই পরিবারে মধ্যে জানাজানি হলে একবছর আগেই পারিবারিকভাবে তাদের আংটি বদল হয়। এরপর থেকেই বিয়ের প্রস্তুতির জন্য তৈরি হচ্ছে ছিলেন দু’পরিবার।বিয়ের অনুষ্ঠানে বর ও কনের পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে যে এতো চটজলদি বিয়েটা হয়ে যাবে তা নিজেও বুঝে উঠতে পারেনি মন্তব্য করে ২২ বছর বয়সী এ পেসার বলেন, ‘খেলায় আরও ফোকাস বাড়ানোর জন্য, জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেয়ার জন্য বিয়েটা করে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা আল্লাহর হুকুম হয়েছে সেজন্যই হয়ে গেছে।’

“দেশবাসীকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। এবং আগের মতো যেন খেলার মাঠে ফিরে আসতে পারি সেজন্যও দোয়া করবেন।”

Reneta

গণমাধ্যমে বিয়ের খবর প্রকাশ হওয়ার পর তাসকিনের মেয়ে ভক্তরা ভেঙ্গে পড়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তাসকিনের বিয়ে মানি না’ বলে ইভেন্ট খুলেছেন। অনেকে আবার তার বিয়েকে দেখছেন নতুন করে খেলার মাঠে তাসকিনের প্রত্যাবর্তন।

বিয়ের পর তাসকিনের সঙ্গে পরিবারের সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় সিরিজ শেষে ফিরে আসার একদিন পর মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেন হালের ক্রেজ তাসকিন। বিয়ের অনুষ্ঠানে মাশরাফি ও তামিম উপস্থিত থাকলেও বিপিএল নিয়ে ব্যস্ততা থাকায় তার বেশিরভাগ সহকর্মীই উপস্থিত হতে পারেননি।

তাসকিনের স্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এআইইউবি এর অর্থনীতি বিভাগে স্নাতক করছেন। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দু’জনের বাসাই রাজধানীর মোহাম্মদপুরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT