চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিইউতে অভিনেতা দীপঙ্কর দে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

গেল বৃহস্পতিবার রাতে ঘরোয়া পরিবেশে দীর্ঘদিনের সঙ্গী দোলন রায়কে বিয়ে করেছিলেন ৭৫ বছর বয়সী অভিনেতা দীপঙ্কর দে। বিয়ের আনুষ্ঠানিকতার একদিন পরই তাকে ভর্তি হতে হলো হাসপাতালে!

এনডিটিভির বরাতে জানা যায়, বিয়ের দিনেও সামান্য শ্বাসকষ্ট ছিল দীপঙ্কর দের। কিন্তু সেই কষ্ট চাপা পড়ে গেছিলো দোলন রায়কে বিয়ে করার আনন্দে! কিন্তু শুক্রবার বিকেলেই প্রবীণ এই অভিনেতা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি একটি হাসপাতালে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার বিকেল ৫টায় চিকিৎসকরা পরবর্তী করণীয় সম্পর্কে ধারনা দিবেন বলে জানিয়েছে কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যম।

সদ্য বিবাহিত অভিনেত্রী দোলন রায় এনডিটিভিকে বলেন, গত মাসে নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে দীপঙ্কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। টানা চিকিৎসার পর সুস্থও হয়ে ওঠেন। কিন্তু শুক্রবার থেকে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে বিয়ে হয় দীপঙ্কর ও দোলনের। ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেন সহ বিশিষ্টজনেরা।

তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদেরকে মেনশন করে অভিনন্দনের হিড়িক পড়ে!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআইসিইউকলকাতাদীপঙ্কর দেদোলন রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT