চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েবাড়িতে নাচ-গান নিয়ে বিতণ্ডার জেরে যুবক খুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২২
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামের পৌর এলাকার পুরাতন রেল ষ্টেশন হরিজন পল্লীতে বিয়ে বাড়িতে নাচ-গান ও আনন্দ উল্লাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাহুল বাস্ফর (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার রাত ১০টার দিকে বরপক্ষ গাইবান্ধা থেকে কুড়িগ্রাম শহরের পুরাতন রেল স্টেশন পাড়া এলাকার সুমন বাস্ফরের মেয়ে অন্তরা রানী বাস্ফরের বিয়ে বাড়িতে আসে। রাতে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর আজ সকাল সাড়ে ৭ টার দিকে বরপক্ষকে বিদায়ের আনুষ্ঠানিকতা চলছিল। এসময় দুপক্ষের কিছু যুবক মদ খেয়ে নাচ গান একপর্যায়ে বরপক্ষের সাথে কনে পক্ষের একজনের গায়ে ধাক্কা লাগলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।

সেখানে বরের ছোট ভাইসহ ৩ জন আহত হয়। পরে বিয়ে বাড়ির লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বরপক্ষের কয়েকজন বিয়ে বাড়ি থেকে দূরে অবস্থান করছিল। এসময় এক যুবক আকস্মিক এসে কিশোর রাহুল বাস্ফরকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহত কিশোর রাহুল বাস্ফর গাইবান্ধা সদর উপজেলার কাচারি বাজার এলাকার প্রদিপ বাস্ফরের পুত্র। নিহত কিশোর বরের খালাতো ভাই।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মো. শাহরিয়ার জানান, লাশের ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রামছুরিকাঘাতে নিহতযুবক নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করেছে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: মার্কো রুবিও

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT