চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষণ্ণতায় ভুগছেন নেহা কাক্কর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A
নেহা কাক্কর

খুব খারাপ সময় পার করছেন নেহা কাক্কর। প্রেমের তিন মাসের মাথায় সোশ্যাল মিডিয়ায় প্রেমিক হিমাংশ কোহলিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন নেহা। তখন শুভকামনা জানিয়েছিলেন অনেকেই। অথচ তারাই প্রেম ভেঙ্গে যাওয়ার পরে নানা ভাবে মানসিক চাপ তৈরি করছেন নেহার জীবনে। সব মিলিয়ে বিষণ্ণতায় ভুগছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে রেখেছেন নেহা এবং হিমাংশ। ইনস্টাগ্রামে শেয়ার করা সাম্প্রতিক পোস্টগুলোতেও সম্পর্ক না থাকার বিষয়টি স্পষ্ট। ৪ জানুয়ারি রাতে নেহা একটি ইনস্টাগ্রামে বিষণ্ণতায় ভোগার বিষয়টিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘হ্যাঁ আমি বিষণ্ণতায় ভুগছি। এজন্য সব নেতিবাচক মানুষদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা আমার জীবনটাকে দুর্বিষহ করার চেষ্টা করে সফল হয়েছেন। অভিনন্দন!’

এর আগে ১৩ ডিসেম্বর রিয়্যালিটি শো’য়ের শুটিংয়ে গান গাওয়ার সময় নিজেকে ধরে রাখতে পারেননি এই গায়িকা। রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। তখনও তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে লিখেছেন, তারকা হলেও আমি তো মানুষ। আজ একটু বেশিই ভেঙে পড়েছি। আবেগটাকে ধরে রাখতে পারিনি। ব্যক্তিগত জীবন যাই ঘটুক না কেন, কাজের জায়গায় হাসিমুখেই দেখতে পাবেন। কারণ তারকাদের ব্যক্তি জীবন ও শোবিজ জগত আলাদা।’

২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল ২’ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন নেহা কাক্কর। এবার তিনি এই প্রতিযোগিতার বিচারক। দিলবার রিডক্স, মানালি ট্রান্স, ভাংরা তা সাজদা এবং কালা চশমা গানগুলো গেয়ে খুব অল্প সময়ে সবার মনে যায়গা করে নিয়েছেন নেহা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেহা কাক্কর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT