চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে একদিনে আরও সাড়ে ১০ হাজার মানুষের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০২১
- লিড নিউজ, - সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বজুড়ে আরও বেড়েছে করোনার প্রকোপ। এতে একদিনে সাড়ে ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে এখন ২৮ লাখ ৫৮ হাজারের বেশি। নতুন করে করোনার শিকার হয়েছেন  ৬ লাখের বেশি মানুষ। তবে বরাবরের মতো এদিনও পিছিয়ে সুস্থতার হার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৬৫৫ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ১৩ লাখ ৪৪ হাজার ৭৬৩২ জন। নতুন করে ১০ হাজার ৪৪৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ লাখ ৫৮ হাজার ৬৯৫ জনে ঠেকেছে।

আক্রান্ত শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ১০ কোটি ৫৭ লাখ ২০ হাজারের বেশি ভুক্তভোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ১ হাজার ৯৩১ জন, আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে একদিনে আক্রান্ত প্রায় ৯৩ হাজার।

পরিসংখ্যান বলছে, জানুয়ারির ২১ তারিখে বিশ্বজুড়ে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ৮৯৫ জন, তারপর বেড়ে ২৭ মার্চ ১৭ হাজারের বেশি হয়। তবে মার্চ মাস নাগাদ মৃত্যু হার কিছুটা কমে ২২ মার্চ ৭ হাজার ২৬৩ হলেও এপ্রিলে করোনার মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে।

Reneta

অন্যদিকে গত ৯ মাস যাবত করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ১২৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৫১৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু ৮০৭ জন,আক্রান্ত ৬৬ হাজারের বেশি।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে একদিনে মৃত্যু ৫১৪ জন, আক্রান্ত ৯২ হাজার ৯৯৮ জন।

এছাড়া হঠাৎ মৃত্যু এবং আক্রান্ত বাড়তে শুরু করেছে পোল্যান্ডে। দেশটিতে একদিনে মৃত্যু ৫৭১,আক্রান্ত ২৮ হাজার ৭৩জন।

একইপথে ইউরোপের আরেক দেশ ইটালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায়  সেখানে লকডাউন জারি হয়েছে। ইটালিতে একদিনে মৃত্যু ৩৭৬ জন, রাশিয়ায় ৩৮৪, স্পেনে ১৫৭, ফ্রান্সে ২১৩,জার্মানিতে মৃত্যু কমে ৮১জন।

তবে বিশ্বজুড়ে অনেক দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ হলেও দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি কমেছে যুক্তরাজ্যে।দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জন, আক্রান্ত ৩ হাজার।

চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় গত বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীমৃত্যুসংক্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT