চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী সাইবার আক্রমণে রাশিয়া দায়ী: ইউক্রেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
cyber attack

বিশ্বজুড়ে সাইবার আক্রমণের জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা-এসবিইউ।

গত সপ্তাহে বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার আক্রমণের সঙ্গে রাশিয়ার নিরাপত্তা সংস্থার সম্পৃক্ত থাকার যথেষ্ট প্রমাণ আছে বলে দাবি করে এসবিইউ।

ইউক্রেনে রাজধানী কিয়েভে ডিসেম্বরে চালানো আক্রমণের তথ্য থেকে সাইবার আক্রমণে রাশিয়ার সম্পৃক্ত থাকার তথ্য মিলেছে বলে দাবি করে এ নিরাপত্তা সংস্থাটি।

বিশ্বব্যাপী ম্যালিসিয়াস সফটওয়্যার ভাইরাস ছড়িয়ে পড়লে প্রথম এ ব্যাপারে রিপোর্ট করে ইউক্রেনের একটি ফার্ম।

তবে মস্কোর বিরুদ্ধে আনা এসব অভিযোগ নাকচ করে মস্কো বলেছে, তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন।

এই ভাইরাসটি বিশ্বব্যাপী আইটি সিস্টেমকে বিপর্যস্ত করে ফেলে। কম্পিউটারকে নিষ্ক্রিয় করে বড় অংকের ডিজিটাল কারেন্সি বিটকয়েন দাবি করে।

Reneta

রাশিয়ার অনেক ফার্মও এই হামলার শিকার হন। তবে সাইবার নিরাপত্তা নিয়ে গবেষণা করছে এমন কয়েকটি প্রতিষ্ঠান রাশিয়ার সম্পৃক্ত থাকার ব্যাপারটি নাকচ করে দিয়েছেন।

শনিবারে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ এর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এন্টি-ভাইরাস কোম্পানি থেকে প্রাপ্ত তথ্য থেকে রাশিয়ার সম্পৃক্ত থাকার বিষয়টি উদঘাটন করা হয়েছে বলে দাবি তদের।

এর আগে বিশ্বজুড়ে ভয়াবহ সাইবার হামলায় আক্রান্ত হয়েছে কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা। ‘পেটায়া’ নামের নতুন এই ম্যালওয়্যারটি ইউক্রেন, রাশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বাস্থ্য এবং নিরাপত্তা খাতে হামলা চালিয়েছিলো।

‘পেটায়া’ নামের নতুন সাইবার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলো ইউক্রেন। ইউক্রেনের বিদ্যুৎ, ব্যাংক ও সরকারি দফতরের কম্পিউটার আক্রান্ত। কিয়েভের বরিসপিল এয়ারপোর্ট এর উড্ডয়ন বাধাগ্রস্ত হয়েছে ‘পেটায়া’ র‌্যানসামওয়্যার ভাইরাসে। হামলায় কম্পিউটারের সব ডাটা ফিরে পেতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করা হয় বিট কয়েনে পরিশোধের জন্য।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইবার আক্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT