চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংককে অর্থমন্ত্রীর ‘না’

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১:৪৪ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৫
অর্থনীতি
A A

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশকে জ্বালানী ও বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর পরামর্শ দেয়া হলে তা নাকচ করে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, আরো বেশি সংখ্যক মানুষকে বিদ্যুৎ সুবিধা দিতে সরকার এই খাতে ভর্তুকি না কমিয়ে বরং বিনিয়োগ বাড়াবে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ওই বৈঠকে আলোচনায় আসে বিদ্যুৎ ও জ্বালানী খাতে ভর্তুকি কমানোর ইস্যুটি। তখনই পরামর্শটি নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানী খাতে বাংলাদেশের যে অর্জন তা অনন্য।বাংলাদেশের ৬৮ শতাংশ মানুষ এখন বিদ্যুতের আওতায় আছে।

ইবোলা মোকাবেলায় বিশ্ব নেতাদের ভূমিকার একটা ভালো মূল্যায়নের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম, আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ডসহ আফ্রিকার কয়েকটি দেশের সরকার প্রধানরা বৈঠকে অংশ নেন ।

বাংলাদেশের পক্ষে  অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল।

Reneta

সেখানে ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলির সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠক হয় অর্থমন্ত্রীর। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আলোচনার পাশাপাশি ১ বিলিয়ন ডলার ঋনের বিষয়ে সমস্যাগুলো তুলে ধরেন আবুল মাল আব্দুল মুহিত। মে মাসে অরুন জেটলিকে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

এছাড়াও বিশ্বব্যাংক,আইএমএফ’র নিয়মিত অনুষ্ঠানের ফাঁকে নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা জোরিগিতার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। ফেব্রুয়ারিতে রানী ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন গভর্নর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীআইএমএফজাতিসংঘবিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT