চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ের গাড়িতে চড়ে আলোচনায় যোগ দিলেন ছাত্রদল নেতারা

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৬:৫৮ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র নেতাদের সঙ্গে আলোচনা করেছে। রবিবার সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এই আলোচনা চলে। ছাত্রলীগের শীর্ষ চারনেতা রিকশা চেপে আলোচনায় যোগ দিলেও ছাত্রদল নেতারা যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে।

রোববার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন সহকারী প্রক্টর বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীকে নিয়ে উপাচার্যের কার্যালয়ে আসেন। আলোচনা শেষে প্রক্টর, সহকারী প্রক্টর, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাদের একই গাড়িতে উঠিয়ে দেন।

আলোচনা শুরুর আগে সকাল ১১টা ২৫ মিনিটে মধুর ক্যান্টিন থেকে রিক্সায় চেপে উপাচার্যের কার্যালয়ে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক হোসাইন সাদ্দাম। ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে এ সময় তাদের নেতাকর্মী ছিল। পরে অবশ্য তাদের নেতাকর্মীদের কার্যালয়ের আশেপাশে অবস্থান নিতে দেখা যায়।

ডাকসুর দাবিতে সবচেয়ে সোচ্চার তিন বাম সংগঠন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও ছাত্রফ্রন্টের নেতারা আলোচনা শুরুর ২০ মিনিট পর ১১টা ৫০ মিনিটের দিকে কার্যালয়ে প্রবেশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলছাত্রলীগডাকসু নির্বাচন-২০১৯ঢাকা বিশ্ববিদ্যালয়সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT