চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে জঙ্গি হামলায় অর্ধশতাধিক নিহত

নাফিস ইফতেখারনাফিস ইফতেখার
১০:২২ অপরাহ্ণ ২৬, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

তিন মহাদেশে সন্ত্রাসী হামলায় একই দিনে অর্ধশতাধিক মৃত্যু দেখেছে বিশ্ব। তিউনিসিয়ায় বিদেশী পর্যটক ভরা রিসোর্টে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯-এ দাঁড়িয়েছে। কুয়েতে শিয়া মসজিদের আইএস এর বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। আহত হন ২ শতাধিক মানুষ। গ্যাস প্ল্যান্টে ১ জনের শিরোচ্ছেদের ঘটনায় সর্বোচ্চ সতর্কবস্থা জারি করেছে ফ্রান্স।

গত মার্চে একটি জাদুঘরে সন্ত্রাসী হামলার পর থেকেই নতুন করে বড় হামলার আশঙ্কায় সতর্ক ছিলো তিউনিসিয়া। সেই হামলা এলো শুক্রবার। তিউনিসিয়ার সমুদ্রবর্তী শহর স্যুসের ইম্পেরিয়াল মারহাবা হোটেলে অতর্কিত হামলা চালায় একাধিক বন্দুকধারী।

তিউনিসীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ছাতার আড়ালে কালাশনিকভ রাইফেল লুকিয়ে কৌশলে বিদেশী পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশের পোশাক পরা সন্ত্রাসীরা। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে এক বন্দুকধারীর মৃত্যু হলেও, তার আগেই রিসোর্টে অবস্থান করা বহু মানুষ প্রাণ হারান।

হামলার নিন্দা জানিয়ে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কাইদ এসেবসি বলেছেন, বিশ্বের কোনও দেশই সন্ত্রাসবাদের হুমকিমুক্ত নয়।

কুয়েত সিটির ইমাম সাদিক মিয়া শিয়া মসজিদে জুমার নামাজের পরপরই গায়ে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় আইএস এর এক জঙ্গি সদস্য। সুন্নি ও শিয়া মুসলমানদের শান্তিপূর্ণ সহবস্থানের জন্য পরিচিত কুয়েতে শিয়াদের ওপর হামলার ঘটনা এটিই প্রথম।

তিউনিসিয়ার প্রেসিডেন্টের মতোই কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী সা’র আল-আজমিও বলেছেন, কোনো দেশই জঙ্গি হামলার আশঙ্কা মুক্ত নয়।

Reneta

ফ্রান্সের লিওন শহরের কাছের একটি মার্কিন গ্যাস প্ল্যান্টে হঠাৎ একটি ভ্যান ঢুকে পড়ে। ভ্যানচালক ইয়াসিন সালি একজন ফরাসী। ওই গ্যাস প্ল্যান্টে নিয়মিতভাবে পণ্য আনা নেয়ার কাজ করতো সে। নিরাপত্তারক্ষীরা চিনতে পেরে ইয়াসিনকে ছেড়ে দিলে ভেতরে ঢুকে দাহ্য তরল পূর্ণ ড্রামে ধাক্কা দিয়ে বড় বিস্ফোরণ ঘটায়। হামলার পর ঘটনাস্থল থেকে গাড়ির আরেক আরোহী ইয়াসিনের ম্যানেজারের শিরশ্ছেদ করা দেহ উদ্ধার করে পুলিশ।

হামলাকারী ইয়াসিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এক দমকল কর্মী।

ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, গ্যাস প্ল্যান্ট উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিলো হামলাকারীরা।

অভিযুক্ত ইয়াসিন আলীকে চিনতো ফ্রান্সের গোয়েন্দারাও। সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সংশ্লিষ্টতা সন্দেহে ৯ বছর গোয়েন্দা নজদারিতে ছিলো ইয়াসিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামি জঙ্গি হামলাকুয়েতজঙ্গি হামলাতিউনিশিয়াফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT