চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে বড় বিপদে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও খুব একটা বড় করে দেখার সুযোগ নেই। কারণ, এই সিরিজের আগেই ভারতের কাছে ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। তাছাড়া টানা সাতটি দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে জয়হীন অজিরা।

সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গে যোগ হয়েছে আরও ভাবনা। বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হওয়া স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের ফেরার সময় হয়েছে। তবে ইনজুরির কারণে স্মিথের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। নতুন করে ইনজুরিতে পড়েছেন পেসার মিচেল স্টার্ক। আর ভারত সিরিজের মাঝামাঝিতে ইনজুরিতে পড়া আরেক পেসার জস হ্যাজেলউড সেরে ওঠেননি।

দলের বোলিং আক্রমণের মূল দুই অস্ত্রকে নিয়ে যখন চিন্তায় কর্মকর্তারা। সেসময় চিন্তা আরও বাড়িয়েছেন বোলিং কোচ। নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেভিস সাকের। বিশ্বকাপের যখন মাত্র একমাসের মতো বাকি, তখন বোলিং কোচ সরে যাওয়ায় বিপাকে অজিরা। বিশ্বকাপের পরপরই আবার ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজের চ্যালেঞ্জ। সব মিলিয়ে কঠিন বিপদে অস্ট্রেলিয়া।

২০১৬তে অস্ট্রেলিয়া দলের বোলিং কোচের দায়িত্ব নেন সাকের। স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্সদের মতো প্রতিভা নিয়ে কাজ করতে পেরে নিজের গর্বের কথা জানিয়েছেন তিনি, ‘তিনটা বছর এমন একটা দলের সঙ্গে কাজ করার সুযোগ দেয়ায় অস্ট্রেলিয়া দলকে ধন্যবাদ জানাই।’

অজি বোর্ড জানিয়েছে, স্থায়ী বোলিং কোচ নিয়োগের আগে দলে সাকেরের দায়িত্ব পালন করবেন ট্রই কুলে। অর্থাৎ, আসন্ন ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কামিন্সদের পথ দেখাবেন সাবেক এই পেসার। ইংল্যান্ড দলের কোচ থাকাকালে অ্যান্ডু ফ্লিনটফ ও জেমস অ্যান্ডারসনদের মতো বোলাদের তালিম দিয়েছেন কুলে।

চোটের জন্য টিম পেইনের দলের সঙ্গে ভারতে নাও যেতে পারেন স্টার্ক ও হ্যাজেলউড। ক্যানবেরায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন স্টার্ক। কিন্তু তারপর সফট টিসু ইনজুরি সমস্যায় ভুগছেন ডানহাতি অজি পেসার।

Reneta

ভারত সফরে অজিদের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। প্রথমে দুটি টি-টুয়েন্টি। তারপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারত সফরের পরপরই সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে আরেকটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT