চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে সেরা পাঁচে থাকতে চান রুবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রুবেল হোসেনের বিধ্বংসী বোলিংয়ের জোরেই ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়টি এসেছিল। এবারও তার ওপর ভরসা রাখছে বাংলাদেশ। আছেন ইংল্যান্ড বিশ্বকাপের ১৫ সদস্যের দলে। দুর্দান্ত গতিতে বোলিং করার সক্ষমতা কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে সেরা পাঁচ বোলারের একজন হওয়ার লক্ষ্য তার।

‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন থেকে খেলছি। অবশ্যই আমার স্বপ্ন থাকবে যেন বিশ্বকাপে পাঁচজনের মধ্যে থাকতে পারি। সে ধরণের লক্ষ্য আমার আছে। দেখা যাক। আর আমাদের নয়টি ম্যাচ আছে। সুতরাং আমাদের সুযোগ বেশি। কারণ বড় বড় দলগুলো সবার সাথে আমাদের খেলা আছে। আমরা যদি তাদের বিপক্ষে জিততে পারি অথবা সেভাবে খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।’

গত দুটি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন রুবেল। এবার হতে যাচ্ছে তৃতীয় বিশ্বকাপ। ১০ বছরের ক্যারিয়ারে ৯৬ ওয়ানডে খেলে নিয়েছেন ১২২ উইকেট। হয়ে উঠেছেন অভিজ্ঞদের একজন। যে কারণে তার কাঁধের ওপর থাকবে প্রত্যাশা চাপও।

‘দায়িত্ব তো অবশ্যই অনেক থাকবে। আমি যদি সুস্থভাবে যেতে পারি তাহলে এটি আমার তৃতীয় বিশ্বকাপ হবে। সুতরাং অবশ্যই অভিজ্ঞতা বেশি থাকবে এবং আছে। আমি চেষ্টা করবো যেন এর আগে যে দুটি বিশ্বকাপ খেলেছি এবং বিগত ভালো ম্যাচগুলো আছে সেগুলো স্মরণ করার চেষ্টা করব। আর ভালো খেলার চেষ্টা করব।’

সাইড স্ট্রেইনের চোটের কারণে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারছেন না রুবেল। আবাহনীর আকাশী-নীল জার্সিতে সবশেষ সাত ম্যাচ খেলতে পারেননি এ পেসার। সাভারের বিকেএসপিতে আবাহনী যখন মোহামেডানের সঙ্গে লড়ছে রুবেল তখন মিরপুরে নিজেকে প্রস্তুত করছেন মাঠে ফেরার তাগিদে।

খারাপ সময় কাটিয়ে বিশ্বকাপে দারুণ কিছু করার স্বপ্ন রুবেলের, ‘মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় থাকে। তবে এই বিশ্বকাপটি যেন স্মরণীয় হয়ে থাকে সেটাই আমার চাওয়া। এটাই আরকি, বিশ্বকাপে যখন ম্যাচ খেলার সুযোগ পাব, তখন আপ্রাণ চেষ্টা থাকবে। ঐ ম্যাচটিতে যেন আমি ভালো বোলিং করতে পারি, দলের জন্য যেন ভালো কিছু করতে পারি। দলের প্রয়োজনে উইকেট বের করার আপ্রাণ চেষ্টা করব আমি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯রুবেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT