চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপ ফুটবলের কারণে এবার নাচের অনুষ্ঠান কম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ন ১৯, জুন ২০১৮
বিনোদন
A A

নাচের মানুষ ইভান শাহরিয়ার সোহাগ। দেশের নামী কোরিওগ্রাফার তিনি। মাত্র চার বছর বয়স থেকেই নাচের সঙ্গে যোগসাজশ সোহাগের। নাচকে লালন করে আজও তিনি পথ চলছেন। ‘ভূমি’ নামে একটি নাচের দল রয়েছে তার।

জনপ্রিয় এই কোরিওগ্রাফার জানালেন, তিনি গত দুই যুগ ধরে নাচ নিয়ে কাজ করছেন। বিশেষ করে বিগত প্রতিবছর ঈদ উৎসবে প্রচণ্ড কাজের চাপ থাকে তার। কিন্তু এবার হয়েছে ব্যতিক্রম। সোহাগ বলেন, প্রতিবছর ১০-১২ টি চ্যানেলে ১৫০-এর মতো নাচ হয়। এবার ২০-২৫ টির বেশি হয়নি।

এর কারণ চ্যানেল কর্তৃপক্ষ ফুটবল বিশ্বকাপের কারণে নাচের অনুষ্ঠান চাননি বলেন জানান সোহাগ। তিনি বলেন, হাতেগোনা দু-একটি চ্যানেলে নাচের অনুষ্ঠান হয়েছে। কিন্তু বাজেট সীমিত হওয়ায় আমি কাজগুলো করিনি। সেগুলো ছোটছোট অনুষ্ঠান।

নৃত্যপরিচালক সোহাগের মতে, আমার মতো যারা নাচ নিয়ে কাজ করে ভরণপোষণ করেন, তাদের জন্য এবার কিছুটা খারাপ গেছে। বলেন, এটা নিয়ে অনেকের সাথে আমি কাজ করেছি। দেশের বিভিন্ন অঞ্চলে যারা নাচ নিয়ে কাজ করেন, অনেকেই কোনো কাজই পাননি। এরপরেও সবচেয়ে বেশি কাজ করেছি আমি।

সোহাগ বলেন, নাচ হচ্ছে একটা চ্যানেলের অলংকার। সেখানে লাভ কিংবা লোকসানের হিসেব করা ঠিক নয়। আশা করছি যারা এটার সাথে জড়িত তারা সঠিকটা বুঝবেন। আমি বিশ্বাস করি, এবার যে ক্ষতিটা হলো সেটা পরের ঈদে পুষিয়ে নেয়া যাবে।

শিগগির ঈদুল আজহার কাজ শুরু করবেন সোহাগ। তার আগেই জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি বেসরকারি চ্যানেলের নাচের অবুষ্ঠানে অংশ নিতে দুবাই যাবেন তিনি। ফিরেই কাজ শুরু করবেন।

Reneta

কথা প্রসঙ্গে সোহাগ বললেন, ঈদের সবচেয়ে বড় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’-তে তিনি নাচের নির্দেশনা দিয়েছেন। তার কোরিওগ্রাফিতে নেচেছেন জনপ্রিয় দুই নায়িকা পূর্ণিমা ও বিদ্যা সিনহা মিম।

এছাড়া মেহজাবিন, সাফা কবির, সাবিলা নূর, জলি, আনিকা, বারিশ হক, শ্রাবন্তী, চাঁদনী, নোমিরা, ইভানা, সিনথিয়ার মতো মোট ১৩ তারকা আলাদাভাবে পারফর্ম করেছেন সোহাগের কোরিওগ্রাফিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: আনিকাইভান শাহরিয়ারইভানাচাঁদনীজলিনোমিরাবারিশ হকমেহজাবিনলিড বিনোদনশ্রাবন্তীসাফা কবিরসাবিলা নূরসিনথিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়েও প্রকাশ্য কর্মসূচিতে ফিরেছে আওয়ামী লীগ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলবেন লিটন-শান্তরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT