চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখে ও নাকে ব্যবহারের ভ্যাকসিনের অপেক্ষায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী বলেছেন, তিনি কোভিড-১৯ ভ্যাকসিনের “দ্বিতীয় প্রজন্মের” অপেক্ষায় আছেন, যা নাকের স্প্রে এবং ওরাল সংস্করণ হিসেবে ব্যবহার করা যাবে।

সৌম্য স্বামীনাথন বলেন, ইনজেকশন হিসেবে বর্তমান ভ্যাকসিন ব্যবহারের তুলনায় এই দ্বিতীয় প্রজন্মের ভ্যাকসিনের সফল সংস্করণ বিতরণ সহজ হবে এমনকি ব্যক্তি নিজেই ব্যবহার করতে পারবে।

স্বামীনাথন বলেন, এ পর্যন্ত ১২৯ টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল এবং হিউম্যান টেস্ট হয়েছে, আরো ১৯৪ টি উন্নয়ন পর্যায়ে রয়েছে, এগুলো নিয়ে এখনো ল্যাবরেটরীতে কাজ চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সোস্যাল মিডিয়া চ্যানেলে লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রযুক্তির গোটা সক্ষমতা ব্যবহার করা হচ্ছে। তারা এখনো উন্নয়ন অব্যাহত রেখেছেন, আমি নিশ্চিত তাদের মধ্যে কিছু নিরাপদ ও কার্যকরী প্রমাণিত হবে এবং অন্যরা সফল নাও হতে পারে।

“দ্বিতীয় প্রজন্মের কিছু ভ্যাকসিন মুখে বা নাকের মাধ্যমে ব্যবহার করা যায় তাহলে এটি ইনজেকশনের চেয়ে বিতরণ ও ব্যবহার সহজ হবে। এতে আমরা প্রয়োজন মতো ভ্যাকসিন বেছে নিতে পারবো।”

“এটি শুধু কোভিডের জন্য নয়, আমরা অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে এই প্লাটফরমগুলো ভবিষ্যতে ব্যবহার করতে পারবো।”

Reneta

স্বামীনাথন নাকে ভ্যাকসিন স্প্রে করার সুবিধার কথা তুলে ধরে বলেন, বেশ কিছু দেশে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে নাকের মাধ্যমে ভ্যাকসিন স্প্রে করা হচ্ছে।

এটি যেখানে স্প্রে করা হবে যদি সেখানে ইমিউন ক্ষমতা জোরদার করে তাহলে ভাইরাস ফুসফুসে পৌঁছে ক্ষতি করার আগেই মুখে অথবা নাকে স্প্রে করার মাধ্যমে ভাইরাস প্রতিরোধ সহজ হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত ৭টি কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে, এ গুলো হলো ফাইজার/বায়োএনটেক, মডেরনা, অ্যান্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন, সিনোফার্ম, সিনোভাক এবং গত সপ্তাহে অনুমোদন দেয়া ভারত বায়োটেক।

স্বামীনাথন বলেন, কোন ভ্যাকসিনই ১০০ ভাগ সুরক্ষা দেবে না, কেউ এমন দাবিও করেনি। তবে ৯০ শতাংশ প্রতিরক্ষামূলক, এটা বিরাট সাফল্য।

এএফপি’র হিসাব অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত ৭২৫ কোটির বেশী ভ্যাকসিন ডোজ প্রদান করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT