চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব স্বাস্থ্য দিবসের জন্য কোনালের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
কোনাল

কোনাল

‘বিষন্নতা হলে কারও সাথে বলো কথা/ ভাগ করে নাও দুঃখ ব্যথ্যা’—স্বাস্থ্য সচেতনতাবিষয়ক এই গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। গানের কথা লিখেছেন বায়জীদ খুরশীদ রিয়াজ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। গানটি এবার বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম সং।

কোনাল এখন আছেন কুয়েতে। আজ সোমবার রাতে ফেসবুকে যোগাযোগ হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘গত সপ্তাহে গানটিতে কণ্ঠ দিয়েছি। খুবই ভালো লেগেছে। একজন সংগীতশিল্পী হিসেবে সবাইকে সচেতন করা আমার নৈতিক দায়িত্ব। আর আমি সব সময়ই এ ধরনের কাজ করতে পছন্দ করি। আমার গানের মধ্য দিয়ে প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে যাচ্ছে, এটা ভাবতেই তো দারুণ লাগছে। বিষন্নতা নিয়ে এর আগে আমি বাংলায় কোনো গান শুনিনি। আমার তো মনে, এবারই প্রথম বিষন্নতা নিয়ে কোনো গান তৈরি হয়েছে। আমার কয়েকজন বন্ধুকে দেখেছি বিষন্নতায় ভুগতে। তাদের জন্য খুব খারাপ লাগে। আমাকে এই গানটি গাওয়ার জন্য মনোনীত ক​রায় বায়জীদ খুরশীদ রিয়াজকে ধন্যবাদ। তিনি কিন্তু গানটা চমৎ​কার লিখেছেন। আর মকসুদ জামিল মিন্টুর সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখা। পুরো ব্যাপারটি আমি দারুণ উপভোগ করেছি।’

কাল মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোনালের গাওয়া বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম সংটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে।

স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় তৈরি হয়েছে গানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT