চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব একাদশে প্রতিনিধিত্ব করা বড় ব্যাপার: তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২৬, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখানো প্রথম ও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। এ বাঁহাতি ওপেনার আবারও নামছেন বিখ্যাত সেই ময়দানে। ব্যাট হাতে ২১ বছর বয়সে করা সেঞ্চুরির স্মৃতি ও মাঠের রোমাঞ্চ ছাপিয়ে তামিমের কাছে গুরুত্ব পাচ্ছে বিশ্ব একাদশে জায়গা পাওয়ার গৌরব।

‘এরকম একটা খেলায় প্রতিনিধিত্ব করা অনেক বড় ব্যাপার। আশা করবো শুধু নিজেকে রিপ্রেজেন্ট করাই নয়, ভাল খেলারও। যদি ভাল খেলি খুব ভাল লাগবে,’ বলছিলেন তামিম।

লর্ডসের সুখস্মৃতি নিয়ে এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘স্মৃতি যদি ভাল নাও থাকতো তাও ভাল লাগত। কারণ ওখানে বেশি খেলা হয় না। বিশ্ব একাদশে প্রতিনিধিত্ব করা বড় ব্যাপার, এ কারণে বেশি এক্সাইটেড।’

আগামী ৩১ মে লর্ডসে টি-টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ বিশ্ব একাদশ। দলটির ওপেনার লর্ডসের পথে রওনা হয়ে যাচ্ছেন শনিবার রাতেই।

গত বছর ক্যারিবিয়ানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামগুলোর সংস্কারের জন্য বিশেষ এই টি-টুয়েন্টি ম্যাচের আয়োজন করছে আইসিসি। তামিম বললেন খেলার উদ্দেশ্য বাস্তবায়ন করাই লক্ষ্য।

‘যে কারণে খেলতে যাচ্ছি, যে কারণে ওরা এটা (ম্যাচ) করছে সেটা সফল হোক। এই ম্যাচের মাধ্যমে যথেষ্ট পরিমাণ তহবিল যেন সংগ্রহ করতে পারি।’

Reneta

জাতীয় দলের ক্যাম্পে থাকা তামিম শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরিস্থিতির আদলে ব্যাটিং অনুশীলনে নামার আগে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। হাঁটুর চোট কাটিয়ে ফেরা এ ড্যাশিং ওপেনার নিশ্চিত করলেন ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই।

‘প্রায় দুই মাস রিহ্যাবে ছিলাম। আজ প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলবো। আশা করি যে ইনজুরিটা ছিল ভালভাবে রিকভারি করছে। যতটুকু প্রয়োজন ছিল তারচেয়ে বেশিই কাজ করেছি। ফিটনেস ওয়াইজ ভাল অবস্থায় আছি। কাজের প্রত্যেকটা বক্স পূরণ করেছি। আগের চেয়ে অনেক ভাল অবস্থায় আছি। শেষ ৬ মাস হিসেব করলে এখন ভাল সেপে আছি।’

ফিটনেসে তামিম যে উন্নতি করেছেন তা চোখের সামনেই দৃশ্যমান। ওজন কমিয়ে শরীর হালকা করেছেন। দারুণ ফিটনেসের প্রভাব ব্যাটিংয়েও। অনুশীলনে বোলারদের নাকের পানি চোখের পানি এক করে ছেড়েছেন। এখন অপেক্ষা লর্ডসে নামার।

বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। পাকিস্তানের শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও আফগানিস্তানের রশিদ খানের মতো ক্রিকেটাররা হবেন তামিমের সতীর্থ। থাকার কথা ছিল সাকিব আল হাসানেরও। কিন্তু আইপিএলে টানা খেলার মধ্যে থাকায় নিজের নাম প্রত্যাহার করে নেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT