চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মৃণাল সেনের শেষকৃত্য সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ন ০২, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

প্রয়াত চিত্র পরিচালক মৃণাল সেনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার ইচ্ছাতেই অনাড়ম্বর ভাবে করা হয়েছে শেষকৃত্য। শেষযাত্রায় ছিলেন টালিউডের বিশিষ্টজনেরা ও গুণগ্রাহী বহু মানুষ।

পিস ওয়ার্ল্ডে রাখা ছিল তার দেহ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বিকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় দেশপ্রিয় পার্কের কাছে যে বাড়িতে তিনি দীর্ঘদিন কাটিয়েছেন। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেই শেষযাত্রায় পা মিলিয়েছিলেন টালিউডের বিশিষ্টজনেরা।

মৃনাল সেনের ছেলে কুনাল সেন এবং তার স্ত্রী।

মৃণাল সেন আগেই বলে রেখেছিলেন, তার শেষযাত্রায় যেন কোনও ‘বাহুল্য’ না থাকে। পরিবারের সদস্যদের কাছে মৃণাল সেন বলেছিলেন, তার শেষযাত্রায় যেন কোনো ফুলের মালা না থাকে। সরকারি আতিশয্যও যেন না থাকে। এমনকি রবীন্দ্র সদন কিংবা নন্দনেও শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা চাননি তিনি। তাই সাদামাটা রাখা হয়েছিল শেষকৃত্যের সব আয়োজন।

শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন অঞ্জন দত্ত, রঞ্জিত মল্লিক, শ্রীলা মজুমদার, নন্দিতা দাশ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, অপর্ণা সেন প্রমুখ। উপস্থিত ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তীদের মতো রাজনৈতিক নেতারাও।

শেষযাত্রায় হেঁটেছেন প্রসেনজিত এবং অর্পনা সেন।

৩০ ডিসেম্বর ৯৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন মৃণাল সেন।

বিশ্ব সিনেমার ভাষা বদলে যাদের অবদান তাদের মধ্যে মৃণাল সেনকেও একজন মনে করা হয়। তার হাতে বাংলা ভাষার সিনেমার ভাষা পরিবর্তন যেমন হয়েছে, তেমনি সমকালীন দুই নির্মাতা সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সাথে উচ্চারিত হতো তার নাম। শুধু তাই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে মৃণাল সেনের সিনেমার ছিল বেশ নামডাক।

Reneta

নিজের প্রথম ছবি ছিল ‘রাতভোর’, তবে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে ১৯৫৯ সালে ‘নীল আকাশের নীচে’ ছবিটি তাকে চারদিকে পরিচিতি এনে দেয়। কলকাতা-৭১, পদাতিক, এক দিন প্রতিদিন, খারিজ, চালচিত্র ও ভুবন সোমের মতো বেশকিছু কালজয়ী সিনেমা নির্মাণ করে চলচ্চিত্রের ইতিহাসে দাগ কেটে গেছেন বাংলাদেশের ফরিদপুরে জন্ম নেয়া মেধাবী এই নির্মাতা।

মৃণাল সেনের শেষ ছবি ‘আমার ভুবন’ মুক্তি পায় ২০০২ সালে। বাংলা ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও তেলেগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করে সাড়া ফেলেন মৃণাল। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ১৯৮১ সালে মৃণাল সেন পদ্মভূষণ লাভ করেন এবং ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান।

Jui  Banner Campaign
ট্যাগ: মৃণাল সেনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT