চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলুপ্ত ছিটমহল জনপদের উন্নয়ন কাজ শুরু

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৭:৫২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

ছিটমহল এলাকায় সুদীর্ঘ ৬৮ বছর কোন উন্নয়নের ছোয়া লাগেনি। এমনকি ছিলোনা কোন প্রশাসনিক কাঠামোও। ৩১ জুলাইয়ের পর থেকে এসব ছিটমহল বাংলাদেশের মুল ভূখন্ডের অংশ হয়েছে। ছিটমহল বিনিময় বিল পাস হওয়ার পর থেকেই এসব এলাকার উন্নয়নের জন্য তৈরি পরিকল্পনা অনুযায়ী কাজ এখন শুরু হয়েছে।

বিদ্যুৎ সংযোগকে প্রাধান্য দেওয়া হচ্ছে সবার আগে। চলছে সংযোগ লাইন বসানোর বিভিন্ন মাপজোখের কাজ। সেই সাথে চলছে স্বাস্থ্য সেবার কাজ।

কর্মমুখি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এসব এলাকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়ার আহ্বার জানিয়েছেন বিলুপ্ত ছিটমহলের নেতারা।

Banglabid

বাংলাদেশ ভারত ছিটমহল সমন্বয় কমিটির সভাপতি মইনুল ইসলাম বলেন, আইনের শাসন বলতে এই ছিটমহলগুলোতে কিছুই ছিলো না। এখন আর ছিটমহল নেই, এখন আমরা সরকারকে এখানকার সমস্যার কথাগুলো বলতে পারবো।

ছিটমহল এলাকাগুলো দেশের মুল ভুখন্ডের অংশ হওয়ার ২ দিনের মধ্যেই উন্নয়ন কাজ শুরু করেছে সরকার। বিদ্যুত এবং স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সবার আগে।

কুড়িগ্রামের ফুলবাড়ির নিবার্হী কর্মকর্তা নাসিরউদ্দিন মাহমুদ বলেন, বিদ্যুৎ বিভাগের মাধ্যমে বিদ্যুতায়নের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এর সাথে ১০ ব্রিজ ও কালভার্টের প্রস্তাব আমরা তৈরি করেছি।

Reneta

বাংলাদেশ ভারত ছিটমহল সমন্বয় কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা বলেন, এখানে কর্মমুখি শিক্ষাটা বেশি দরকার। কারণ এখানে শিক্ষার হার কম। এখানে শিল্পায়ন করা হলে আর কৃষির ব্যবস্থা যদি সরকার করে, তাহলে তা কৃষকের জন্য ভালো হবে।

এসব এলাকার জন্য জাতীয় বাজেটে বরাদ্দ হওয়া অর্থের পাশাপাশি প্রয়োজনে বিশেষ বরাদ্দ থেকে এসব উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে উয়েফার বড় পদক্ষেপ, কী নির্দেশনা এলো

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT