চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ
A A

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২১’ গতকাল শনিবার থেকে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটে একযোগে শুরু হয়েছে।

রোববার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তিমত্তা যাচাই এবং যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ করে এর দুর্বল দিকসমূহ নির্ণয় করে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রণয়ন করা হয়। এর মাধ্যমে ভবিষ্যতে আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে।

এ মহড়ায় বিমান বাহিনীর সকল যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, র‌্যাডার ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিটসহ বিমান বাহিনীর সকল পদবীর সদস্য অংশগ্রহণ করছে। মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলের মাধ্যমে ইন্টারসেপশনে অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যুদ্ধ প্রস্তুতি অনুশীলনে বিমান বাহিনীর সকল যুদ্ধাস্ত্র ও জনবল ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অনুশীলন করা হবে। এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী ছাড়াও স্বল্প পরিসরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) অংশগ্রহণ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT