চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের শ্বাসরুদ্ধকর প্রথম পর্ব

তামান্না তৃষাতামান্না তৃষা
২:১২ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

শেষ হলো বিপিএল সিজন থ্রি’র প্রথম পর্ব। মিরপুরের হোম অব ক্রিকেটে এক ডজন ম্যাচের বেশিরভাগই ছিলো শ্বাসরুদ্ধকর। তামিমের ব্যাক টু ব্যাক ফিফটির সঙ্গে ছিলো আল আমিনের হ্যাটট্রিক। ছিলো মাশরাফির ব্যাটসম্যান বনে যাওয়া ইনিংসও।

২২ নভেম্বর চিটাগংস ভাইকিংস ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়ায় বিপিএলের সিজন থ্রি। জমকালো উদ্বোধনীর মতো টানটান উত্তেজনার ছিলো প্রথম পর্বের ১২টি ম্যাচ। রংপুর, কুমিল্লা আর ঢাকার বিপরীতে হারগুলো চিটাগং ভাইকিংসকে শীর্ষে উঠতে না দিলেও ওপেনার তামিম পেয়েছেন জোড়া হাফসেঞ্চুরি।

প্রথম পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রংপুরের সৌম্যের ব্যাট জ্বলে না উঠলেও অলরাউন্ডার সাকিব পেয়েছেন সাফল্য। দলের জয়ে নিয়মিত নাম ভূমিকায় ছিলেন উইকেট কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।

সাঙ্গাকারার অধিনায়কত্বে জয় দিয়ে শুরু করা ঢাকা ডায়নামাইটস পেয়েছে ধারাবাহিক সফলতা। ডায়নামাইটসের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিটি আসে সাঙ্গার ব্যাট থেকেই। সঙ্গে কাটার মাস্টার মুস্তাফিজের ৮ উইকেট।

পেসার মাশরাফির ব্যাটসম্যান বনে যাওয়াই ভাগ্য খুলে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এ পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে ৯ উইকেটের জয় কুমিল্লার ঝুলিতেই।

সবচেয়ে কম ম্যাচ খেলে বরিশাল বুলস ক্যাপ্টেন মাহমুদুল্লাহ’র প্রাপ্তির খাতা সমৃদ্ধ করে আল আমিন তুলে নেন আসরের প্রথম হ্যাটট্রিক। বিদেশী ক্রিকেটারদের মধ্যে বল হাতে সফল কেভন কুপার।

Reneta

তবে ভাগ্যকেই দুষতে হচ্ছে সিলেট সুপার স্টারসের। জয়ের নাগাল পেতে পেতেও চার ম্যাচ খেলেও জয় বঞ্চিতই রয়ে গেছে গেছে মুশফিকুর রহিমের সিলেট।

৩টি করে ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কুমিল্লা, রংপুর আর ঢাকা। চারে বরিশাল। পাঁচে চিটাগং ভাইকিংস আর সিলেট আছে পয়েন্ট টেবিলে সবার নীচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএলবিপিএল ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT