অভিনয়জীবনে নিজের দক্ষতা বাড়াতে সানি লিওন স্কুলে ভর্তি হচ্ছেন। কিন্তু বিপাশা বসু স্কুলে ভর্তি নয়, বরং নিজেই একটি স্কুল খুলতে যাচ্ছেন। আর স্কুলটি হলো শুধু মেয়েদের জন্য। মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো হবে সেই স্কুলে। ভারতে এখন মেয়েরা যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাতে এমন একটা কিছুর এখনই প্রয়োজন বলে মনে করেন বিপাশা।
স্কুল চালু হবে আগামী বছর। স্কুলের প্রধান শাখা হবে মুম্বাইয়ে। এছাড়া আরও দুটি শাখার একটি হবে দিল্লী এবং অন্যটি বিপাশার নিজ শহর কলকাতায়। স্কুলে ১৩-৩০ বছর বয়সী মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে।
বিপাশা জোর দিয়ে জানালেন, মেয়েদের প্রাথমিকভাবে আত্মরক্ষার যাবতীয় কৌশল এখানে শেখানো হবে। টাইমস অব ইন্ডিয়া।







