চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপর্যস্ত হালদা রক্ষায় নতুন উদ্যোগ

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
৪:১২ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৬
পরিবেশ
A A

বিশ্বের অন্যতম কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী প্রাকৃতিক ও মানুষসৃষ্ট নানা কারণে পড়েছে হুমকির মুখে। বিশেষজ্ঞের তাগিদ, ওই নদী রক্ষায় সরকারকে নিতে হবে জরুরি উদ্যোগ। ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

বিশেষজ্ঞের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বের আলোচিত এই হালদা নদী রক্ষায় সরকার ২০০৭ সালে সাত্তার ঘাট হতে মদুনা ঘাট পর্যন্ত ২০ কিলোমিটার এবং ২০১০ সালে ফটিকছড়ির নাজিরহাট ব্রিজ থেকে কালুরঘাট পর্যন্ত ৪০কিলোমিটার দীর্ঘ অভয়াশ্রম ঘোষণা করে। একই সঙ্গে ১৪ কোটি টাকা ব্যয়ে মৎস্য প্রজনন ক্ষেত্র নামে একটি পুনরুদ্ধার প্রকল্পও গ্রহণ করা হয়।

এসবের পরেও হালদা নদীর মা মাছ নিধন, ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন, শিল্পবর্জ্যের দূষণ বন্ধ হয়নি। উপরন্তু উজানে রাবার ড্যাম নির্মাণ করে পানি প্রত্যাহার করায় সংকটে পড়েছে এই নদীর অস্তিত্ত্ব।

হালদা নদীর মাছের ডিম সংগ্রহকারী একজন বলেন, দূষণ, রাবার ড্যাম, ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে পারলে হালদায় প্রচুর ডিম হওয়ার সম্ভাবনা থাকবে।

বিশেষজ্ঞের দাবি হালদা দূষণ ও বালি উত্তোলন বন্ধ এবং হালদার মুখে নতুন জেগে উঠা চর অপসারণের ব্যবস্থা না নিলে বাঁচানো যাবে না বিশ্বের আলোচিত এ নদীটি।

হালদা বিশেষজ্ঞ অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন,  চর যদি জাগে তবে হালদার পুরো মুখটাই বন্ধ হয়ে যাবে। পাশাপাশি তলানিগুলো উঠিয়ে নেয়ার ফলে হালদার ইকো সিস্টেম ব্যাহত হচ্ছে।

Reneta

এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভার সিন্ধান্ত অনুযায়ী হালদা নদীর সমস্যাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। এ নদীকে রক্ষায় প্রয়োজনীয় সকল উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন তিনি।   

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন,  মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে হালদাকে রক্ষা করতে হলে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে হবে। পানির স্বাভাবিক প্রবাহ সেটি বৃদ্ধি এবং এখানে পরিবেশ যে বিপর্যয়ের সম্মুখিন সেটিকে রক্ষা করার জন্য আমরা সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নিচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হালদা নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা মানবিক সংকট সৃষ্টি করতে পারে’

মে ৯, ২০২৬

প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে নাগরিক সংবর্ধনা

মে ৯, ২০২৬

জিয়া প‌রিবার: নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

মে ৯, ২০২৬

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ

মে ৯, ২০২৬

তরুণ উদ্ভাবকের পাশে প্রধানমন্ত্রী, চড়লেন বিশেষ স্মার্ট কারে

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT