চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ ও পাঠাগার করছেন ছাত্রলীগ নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২০
শিক্ষা
A A

শিক্ষার্থীদের বিনামূল্যে সাঁতার শেখানো ও ওয়ার্ডভিত্তিক পাঠাগার স্থাপনের মতো ব্যতিক্রমী আয়োজন হাতে নিয়েছেন এক ছাত্রলীগ নেতা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিকজনেরা। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন বিপ্লব এমন উদ্যেগ নিয়েছেন।

নভেম্বরে মাসব্যাপী ১২-১৫ বছর বয়সী ছেলেমেয়েদের নিজ উদ্যোগে সাতার প্রশিক্ষকের মাধ্যমে সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন তিনি। এছাড়া ৫৫, ৫৬ এবং ৫৭ এই ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত কামরাঙ্গীর চরে শেখ রাসেলের নামে ৩টি পাঠাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন বিপ্লব। পাঠাগারগুলো স্কুল শিক্ষার্থীদের ৫ টাকার বিনিময়ে বই ভাড়া দেবে বলে জানিয়েছেন তিনি।

পারভেজ হোসেন বিপ্লব বলেন, বছরে পানিতে ডুবে সারাদেশে ১২ হাজার শিশু মারা যায় বলে এক পরিসংখ্যানে জেনেছি। তাই মনে হলো ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমার মতো করে একটি ছোট পদক্ষেপ নিতে পারি। সাঁতার ফেডারেশনের নারী এবং পুরুষ প্রশিক্ষকের মাধ্যমে ১৫ দিনের একটি কর্মশালা করবো কামরাঙ্গীর চরেরর বুড়িগঙ্গা নদীতে।

পাঠাগার প্রসঙ্গে বিপ্লব বলেন, ৭৫ এর শহীদ জাতির জনক বঙ্গবন্ধু কিশোর শেখ রাসেলকে স্মরণীয় রাখতে পাঠাগার করছি আমাদের তিন ওয়ার্ডে। যা আমাদের তিন ওয়ার্ডের তিন কাউন্সিলর উদ্বোধন করবেন। ৫ টাকার বিনিময়ে ৫ দিনের জন্য বই নিতে পারবেন শিক্ষার্থীরা। ছাত্রলীগ নেতার এমন উদ্যোগ প্রসঙ্গে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, ছাত্রলীগ নেতার এমন উদ্যোগ প্রশংসনীয়। আমার যতটুকু সম্ভব সহায়তা করবো।

স্থানীয় সমাজকর্মী সুলতান আহমেদ বলেন, সাঁতার প্রশিক্ষণ এবং পাঠাগার স্থাপনের মতো কাজ করে ছাত্রনেতার সঠিক দায়িত্ব পালন করছেন তিনি। কামরাঙ্গীর থানা ওসি মুস্তাফিজুরর হমান বলেন, ছাত্রনেতার এ মহতী উদ্যোগে কামরাঙ্গীরচর থানা নিরাপত্তার সব কিছু দেখবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগ নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT