পরীক্ষামূলকভাবে উড্ডয়নের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে বিশ্বের বৃহত্তম বিমান ‘এয়ারল্যান্ডার-১০’ এমনটাই জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট।
সাধারণ বৃহত্তম যাত্রীবাহী জেটবিমানের চেয়ে ৫০ ফুট বেশি লম্বা অর্থাৎ ৩০২ ফুট দীর্ঘ এয়ারল্যান্ডারটি বুধবার সকালে যুক্তরাজ্যের কারডিংটন এয়ারফিল্ড ঘাঁটিতে পরীক্ষামূলক উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়।
যুক্তরাজ্যের হাইব্রিড এয়ার ভেহিকলসের (এইচএভি) মুখপাত্র বলেছেন, বিমানের সব ক্রু নিরাপদে রয়েছে। বুধবার সকালে দ্বিতীয় দফায় বিমানটির পরীক্ষামূলক উড্ডয়নের সময় আছড়ে পরে, তবে এতে কেউ হতাহত হয়নি।
এয়ারল্যান্ডারটি ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার বেগে উড়তে সক্ষম এবং যাত্রী নিয়ে উড্ডয়ন করলে একটানা পাঁচ দিন আকাশে থাকতে পারবে।








