চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ জ্বালানির সব মামলা এখন থেকে বিইআরসি ট্রাইব্যুনালে

রফিকুল বাসাররফিকুল বাসার
৯:০৯ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৭
অর্থনীতি
A A

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোনো মামলা এখন আর নিয়মিত আদালতে হবে না। এনার্জি রেগুলেটরি কমিশনের ট্রাইব্যুনালে হবে। উচ্চ আদালত থেকেও মামলা ট্রাইব্যুনালে ফেরত দেয়া হচ্ছে।

বিইআরসি আইন ২০০৩ এর অধীনে কমিশনের বিচারিক পর্ষদ হিসেবে কাজ করবে ট্রাইব্যুনাল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অধীনে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

সাত সদস্যের ট্রাইব্যুনালে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ড. সেলিম মাহমুদকে। এছাড়া দুইজন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। অন্য সদস্যদেরও নিয়োগ প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার শুনানীও শুরু হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান সেলিম মাহমুদ বলেন, কাজ শুরু করেছি। বিদ্যুৎ জ্বালানি খাতের সকল পর্যায়ের অভিযোগ ট্রাইব্যুনাল দেখবে। বাংলাদেশের নিয়মিত কোনো আদালতে যাওয়ার দরকার হবে না।

অভিযোগ বা মামলা এখানেই করতে হবে। চেয়ারম্যান জানান, বিদ্যুৎ ও জ্বালানিখাতে কয়েক হাজার মামলা আছে। এরইমধ্যে অনেক অভিযোগ আসতে শুরু করেছে। উচ্চ আদালতে চলমান অনেক মামলা সমাধানের জন্য ট্রাইব্যুনালে ফেরত পাঠিয়েছে।

আইন অনুযায়ী, ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত হবে। অন্য কোন আদালতে রায়ের বিরুদ্ধে আপলি করা যাবে না। তবে বাংলাদেশের সাংবিধানিক অধিকার অনুযায়ি রায়ের বিরুদ্ধে যে কেউ উচ্চ আদালতে রিট করতে পারবে। ট্রাইব্যুনালে রায়ের চূড়ান্ত অনুমোদন দেবে বিইআরসি। ট্রাইব্যুনাল রায় অনুমোদনের জন্য কমিশনকে দেবে। কমিশন তা পর্যালোচনা করে রায় দেবে।

Reneta

আইন এ বলা হয়েছে, কোনো কোম্পানির লাইসেন্স নিয়ে সমস্যা হলে এই ট্রাইব্যুনালে অভিযোগ করবে। ট্রাইব্যুনাল উভয়পক্ষের বক্তব্য যাচাই বাছাই করে কমিশনের কাছে নিষ্পত্তির জন্য প্রস্তাব দেবে। সাক্ষীর জন্য সমন জারি করা, তাকে হাজির করা এবং সাক্ষীকে যাচাই বাছাই করতে পারবে ট্রাইব্যুনাল।

মামলার জন্য যেকোনো গুরুত্বপূর্ণ দলিল চাওয়া ও উপস্থাপন করতে পারবে তারা। এফিডেভিটের মাধ্যমে প্রমাণাদি সংগ্রহ করা ও যেকোনো কার্যালয় অথবা আদালতের সংরক্ষিত তথ্যাদি বা দলিলও চাইতে পারবে। এছাড়া ট্রাইব্যুনাল শুনানী মুলতবি করতে পারবে।

ট্রাইব্যুনাল নিজে বা কমিশনের অনুরোধে বিইআরসির আইন, বিধিমালা, নীতিমালা, চুক্তি, লাইসেন্স. পণ্যের দাম এবং নীতিমালা সংক্রান্ত বিষয়ে কমিশনকে মতামত দিতে পারবে। এমনকি বিভিন্ন বিতরণ কোম্পানির দেয়া দামের প্রস্তাব ও অন্য বিষয়ের আইনি মতামত দিতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিদ্যুৎ জ্বালানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াম অর্চি: লন্ডনের দুই উৎসবে দুই ছবি

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে ইরানের দাবি ও আপত্তি

এপ্রিল ২৫, ২০২৬

এশিয়ান বিচ গেমসে সেমির সাথে পদক নিশ্চিত করেছে নারী কাবাডি দল

এপ্রিল ২৫, ২০২৬

অক্ষয়ের মেয়ের ‘নগ্ন’ ছবি চাওয়া সেই ব্যক্তি গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT